Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হাওয়াই চটিতে লুকিয়ে পাচার সোনার বিস্কুট! মুর্শিদাবাদের জলঙ্গি থেকে যুবককে পাকড়াও বিএসএফের

বুধবার অভিনব কায়দায় জুতোর ভিতরে সোনা পাচারের চেষ্টা করে অভিযুক্ত।

হাওয়াই চটিতে লুকিয়ে পাচার সোনার বিস্কুট! মুর্শিদাবাদের জলঙ্গি থেকে যুবককে পাকড়াও বিএসএফের

গ্রেফতার অভিযুক্ত

শেষ আপডেট: 5 November 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: ফের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। উদ্ধার একাধিক সোনার বিস্কুট। তবে আশ্চর্যজনক বিষয় হল, ভারতীয় সেনার চোখ এড়িয়ে জুতোর ভিতরেই মহামূল্যবান বিস্কুট লুকিয়ে পাচারের প্ল্যান কষেছিল এক যুবক। কিন্তু শেষমেশ তার আশায় জল ঢেলে দেয় বিএসএফ। 

সূত্রের খবর, বুধবার অভিনব কায়দায় জুতোর ভিতরে সোনা পাচারের চেষ্টা করে অভিযুক্ত। বিষয়টি নজরে আসতেই ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গি থেকে সোনা-সহ পাকড়াও করা হয় পাচারকারীকে।  

বিএসএফ সূত্রে খবর, জলঙ্গির ১৪৬ নম্বর ব্যাটেলিয়ান অনান্য দিনের মতো বুধবার সকালেও ফরাজি পাড়ায় বিওপি এক নম্বর পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় জলঙ্গির বাসিন্দা আমিনুল মোল্লার গতিবিধি দেখে সন্দেহ হয় বাহিনীর। 

এরপর তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে নিরাপত্তারক্ষীদের। যুবকের হাওয়াই চটি খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চার-চারটে সোনার বিস্কুট।

শুধু তাই নয়, যুবকের থেকে একটি মোবাইল, ভারতীয় ৭৪০ টাকা ও একটি বাইক উদ্ধার করে। জানা গিয়েছে, এদিন ওই বাইকে চেপেই ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছে গিয়েছিল অভিযুক্ত। পরে তাকে গ্রেফতার করে বিএসএফ।  

জানা গিয়েছে, যুবককে ইতিমধ্যে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তকে জেরা করে পুরো বিষয়টি জানতে চাইছেন তদন্তকারীরা।

বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্তের সমস্ত রকমের চোরাচালান বন্ধ করতে তাঁরা তৎপর। তবে সীমান্ত এলাকার বাসিন্দাদের এ ব্যাপারে সহযোগিতা প্রয়োজন।


```