Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

#Breaking: ১৩৬ জন যাত্রী সমেত সটান নদীতে পড়ল প্লেন!

দ্য ওয়াল ব্যুরো: রানওয়ে তে নামতে গিয়ে ১৩৬ জন যাত্রী নিয়ে স্কিড করে পাশের নদীতে পড়ে গেল একটা বিমান। তবে জানা গিয়েছে, যাত্রী এবং ক্রু মেম্বার সহ ১৪৩ জনই অক্ষত রয়েছেন। কোনও প্রাণহানি ঘটেনি। তবে আহত হয়েছে ২১ জন যাত্রী। কিন্তু তাঁদের চোট সেরকম গ

#Breaking: ১৩৬ জন যাত্রী সমেত সটান নদীতে পড়ল প্লেন!

শেষ আপডেট: 3 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রানওয়ে তে নামতে গিয়ে ১৩৬ জন যাত্রী নিয়ে স্কিড করে পাশের নদীতে পড়ে গেল একটা বিমান। তবে জানা গিয়েছে, যাত্রী এবং ক্রু মেম্বার সহ ১৪৩ জনই অক্ষত রয়েছেন। কোনও প্রাণহানি ঘটেনি। তবে আহত হয়েছে ২১ জন যাত্রী। কিন্তু তাঁদের চোট সেরকম গুরুতর কিছু নয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। বোয়িং ৭৩৭ প্লেনটি কিউবার গুয়ান্তানামো বে-র নৌ সেনা ঘাঁটি থেকে ফ্লরিডার জ্যাকসনভিল নৌ সেনা ঘাঁটির দিকে রওনা হয়েছিল। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময়ে রাত ন'টা চল্লিশ মিনিট নাগাদ। স্কিড করে বিমানটি সেন্ট জনস নদীতে পড়লেও জল কম থাকায় পুরোটা ডোবেনি। জোরদার উদ্ধার অভিযান চলছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বিমানটি মায়ামি এয়ার ইন্টারন্যাশনালের, যেটি একটি চার্টার এয়ারলাইন। পুলিশ জানিয়েছে, জ্যাকসনভিলের বিমানবন্দরে অবতরণের সময়েই পিছলে যায় বিমানটি। হাজার চেষ্টা করেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি পাইলট। ফলে রানওয়ে থেকে সটান গিয়ে ওই যাত্রী বোঝাই বিমান পড়ে পাশে সেন্ট জনস নদীতে। বিমানের জ্বালানি যাতে নদীর জলে মিশে দূষণ ছড়াতে না পারে আপাতত সেই চেষ্টাই চলছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলাকারী বিশেষ দল। জ্যাকসনভিলের মেয়র টুইট করে জানিয়েছেন, বিমানের সব যাত্রী এবং ক্রু মেম্বার সুস্থ রয়েছেন। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

```