Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

ট্রেনে সেঁটে থাকা পোস্টার কেটে ক্রপ টপ বানালেন তরুণী! ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: করোনা আমাদের জীবনে অনেক নতুন নতুন শব্দ নিয়ে এসেছে, তারই মধ্যে অন্যতম একটা হল 'সোশ্যাল ডিসটেন্সিং'। এই 'সোশ্যাল ডিসটেন্সিং' নিয়েই মজার ঘটনা ঘটে ব্রিটেনে। সম্প্রতি ইউকের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী এমন এক ঘটনা ঘটিয়েছেন যা দেখে

ট্রেনে সেঁটে থাকা পোস্টার কেটে ক্রপ টপ বানালেন তরুণী! ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি

শেষ আপডেট: 11 January 2021 11:19

দ্য ওয়াল ব্যুরো: করোনা আমাদের জীবনে অনেক নতুন নতুন শব্দ নিয়ে এসেছে, তারই মধ্যে অন্যতম একটা হল 'সোশ্যাল ডিসটেন্সিং'। এই 'সোশ্যাল ডিসটেন্সিং' নিয়েই মজার ঘটনা ঘটে ব্রিটেনে। সম্প্রতি ইউকের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী এমন এক ঘটনা ঘটিয়েছেন যা দেখে হাঁ হয়ে গেছে গোটা নেটদুনিয়া। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে তাঁর ছবি। মহারি থারস্টন টাইলার নামের এই ছাত্রী ব্রিটেনের রেল স্টেশনের 'সোশ্যাল ডিসটেন্সিং' পোস্টারগুলোকে খুলে নিয়ে ক্রপ টপ হিসেবে পরে নেন। তিনি শুধু নিজে পরেছেন তা নয়, সেটা আবার অনলাইনে বিক্রিরও ব্যবস্থা করেন। শপিং অ্যাপ ডেপোপ-এ রাখেন আর এক একটা ক্রপটপের দাম ১৫ পাউন্ড ধার্য করেন। ডেপোপ এই আইটেমটি নিয়ে বলে যে, "স্পষ্টভাবে এটা আমাদের পরিষেবার সমস্ত শর্তকে লঙ্ঘন করেছে', সেই সঙ্গে ক্রপটপ বিক্রির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। চিলট্রেন রেলওয়ের ট্রেনে বসার সিটে যাত্রীদেরকে সামাজিক দূরত্ব সম্পর্কে সচেতন করার জন্য নীল রঙের পোস্টার লাগানো হয়। যেখানে লেখা রয়েছে, " 'সোশ্যাল ডিসটেন্সিং' বজায় রাখুন ও এই আসনটি ছেড়ে বসুন।" থারসন সেই আসনে থাকা নীল কভারটিকে ক্রপটপ বানিয়ে পরেন এবং বিক্রির জন্য বিজ্ঞাপনও দেন। তিনি ক্যাপশনে লেখেন,"সামাজিক দূরত্ব বজায় রাখে এমন রেলওয়ে ক্রপটপ। খুব সীমিত সংখ্যায় রয়েছে, নিজের সাইজ অনুযায়ী বেছে নিন। প্রয়োজনে মেসেজ করতে পারেন আমাকে।" ডেপোপ ড্রামার ট্যুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টাইলারের ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়। যদিও ডেপোপের তরফ থেকে জানানো হয় যে ক্রপ টপ আর বিক্রির জন্য দেখানো হচ্ছে না। এর সঙ্গে আরও জানা যায়, টাইলার স্বীকার করেছেন যে তিনি এটা চিলট্রেন রেলওয়ে ট্রেন থেকে নেন, যদিও চুরির ব্যাপারটা তিনি মেনে নেননি। তিনি বলেন যে এটা তিনি মেরিলিবোন স্টেশনের বাইরে থেকে কুড়িয়ে পান। এরই পাশাপাশি তিনি বলেন, "আমার আর্থিক অবস্থা খুব খারাপ, তাই এটা বিক্রি করে রোজগারের চেষ্টা করবো ভেবেই ডেপোপে এগুলো রাখি। এছাড়াও মনে হয়েছিল পোশাক হিসেবে এটা খুবই আকর্ষণীয় হবে।" তবে তিনি বলেন যে সমস্ত ক্রেতারা ১৫ পাউন্ড দিয়ে এই ক্রপ টপ কিনেছিলেন তাঁদের সবাইকে তিনি সবটাকা ফেরত দিয়ে দেবেন।

```