Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

কোভ্যাক্সিনকে অনুমোদন দিল না হু, একগুচ্ছ জবাব তলব ভারত বায়োটেকের কাছে

দ্য ওয়াল ব্যুরো: ভারতে তৈরি কোভ্যাক্সিনকে (Covaccine) অনুমোদন দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই প্রক্রিয়া আরও পিছিয়ে দেওয়া হল। চলতি মাসের শেষেই ভারত বায়োটেকের তৈরি ভ্যাক্সিনকে অনুমোদন দেওয়ার কথা ছিল। তবে হু-এর তরফে এখনই তা করা হচ্ছে ন

কোভ্যাক্সিনকে অনুমোদন দিল না হু, একগুচ্ছ জবাব তলব ভারত বায়োটেকের কাছে

শেষ আপডেট: 27 September 2021 16:21

দ্য ওয়াল ব্যুরো: ভারতে তৈরি কোভ্যাক্সিনকে (Covaccine) অনুমোদন দিল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই প্রক্রিয়া আরও পিছিয়ে দেওয়া হল। চলতি মাসের শেষেই ভারত বায়োটেকের তৈরি ভ্যাক্সিনকে অনুমোদন দেওয়ার কথা ছিল। তবে হু-এর তরফে এখনই তা করা হচ্ছে না। এর ফলে যেসব ভারতীয় কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁদের বিদেশযাত্রা এখনও আটকে রইল। লক্ষ্মীর ভাণ্ডার পূরণ করতে ‘রেশনের ভূত’ খুঁজছে নবান্ন, তল্লাশিতে বিশেষ পরিকল্পনা সোমবার হু-এর তরফে ভারত বায়োটেকের কাছে আরও একগুচ্ছ প্রশ্ন পাঠানো হয়েছে। যদিও হায়দরাবাদের সংস্থা বরাবর দাবি করে এসেছে হু-এর কাছে তারা প্রয়োজনীয় সমস্ত নথি, তথ্য পাঠিয়ে দিয়েছে। কবে এই ভ্যাক্সিন অনুমোদন পাবে তা এখনও অনিশ্চিত। হু-এর অনুমোদন ছাড়া কোভ্যাক্সিন কোনও দেশে কোভিড প্রতিরোধকারী ভ্যাক্সিন হিসেবে স্বীকৃতই হবে না। ফলে যাঁরা এই ভ্যাক্সিন নিয়েছেন, তাঁদের বিদেশযাত্রার পথে অনেক বাধ্যবাধকতা আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে জরুরি ভিত্তিতে আবেদনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে ভারত বায়োটেক। গত জুলাই মাসের গোড়ার দিকে হু-র শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে অনুমোদন পেতে পারে কোভ্যাক্সিন। তিনি বলেছিলেন, অনুমোদন পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় ভ্যাকসিন নির্মাতা সংস্থাকে। সুরক্ষাজনিত তথ্য, সম্পূর্ণ ট্রায়ালের তথ্য পেশ করতে হয় , এমনকি অনুমোদন পাওয়ার জন্য উৎপাদনের গুণমান সংক্রান্ত তথ্যও দিতে হয়। ভারত বায়োটেক জানিয়েছিল, তারা ক্লিনিকাল ট্রায়ালের যাবতীয় তথ্য সহ ভ্যাকসিনের এফিকেসি সমস্তটাই পেশ করেছে। হু জানিয়েছিল, ভারত বায়োটেকের পেশ করা সমস্ত তথ্য খতিয়ে দেখে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তা আবারও পিছিয়ে গেল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```