Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

চ্যাটের ভিড়ে হারিয়ে গেছে মেসেজ? হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মিলবে সমাধান

দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য প্রায়ই নিত্যনতুন আপডেট নিয়ে আসে। মেটা অধীন এই অ্যাপটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, শুধুমাত্র তাদের অত্যাধুনিক ফিচারের জন্য। সেই তালিকায় এবার যোগ হতে চলেছে একটি নতুন ফিচার (WhatsApp Ne

চ্যাটের ভিড়ে হারিয়ে গেছে মেসেজ? হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মিলবে সমাধান

শেষ আপডেট: 4 February 2023 11:29

দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য প্রায়ই নিত্যনতুন আপডেট নিয়ে আসে। মেটা অধীন এই অ্যাপটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, শুধুমাত্র তাদের অত্যাধুনিক ফিচারের জন্য। সেই তালিকায় এবার যোগ হতে চলেছে একটি নতুন ফিচার (WhatsApp New Feature)। এই ফিচারের ফলে প্রয়োজনে গুরুত্বপূর্ণ মেসেজটি ব্যবহারকারীর হাতের নাগালে নিয়ে আসবে!

কী বিষয়টি স্পষ্ট হল না? যদি আপনার কোনও বন্ধুর বা পরিবারের বা অফিস সংক্রান্ত কোনও মেসেজ গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে সেই মেসেজ যেন ভিড়ের মাঝে হারিয়ে না যায়, সেই সুবিধাই আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এতদিন আপনি কোনও গুরত্বপূর্ণ কন্ট্যাক্ট বা গ্রুপকে 'পিন' করে রাখতে পারতেন। কোনও কন্ট্যাক্ট বা গ্রুপ পিন করলে তা সর্বদাই আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপরের দিকে থাকে। সেই সুবিধাই মিলবে এবার কোনও মেসেজের ক্ষেত্রে!

শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই এই নতুন ফিচার নিয়ে কাজ করা শুরু করেছে। এই ফিচারের ফলে আপনি যেকোনও কন্ট্যাক্ট বা গ্রুপে কোনও প্রয়োজনীয় মেসেজ পিন (Pin Messages) করতে পারবেন। সেই মেসেজ আপনার ওই কন্ট্যাক্ট বা গ্রুপের ওপরের দিকে থেকে যাবে।

আরও জানা গেছে, এই হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেট ভার্সনে এই সুবিধা পাওয়া যাবে। এই ফিচার বিশেষত অফিসিয়াল গ্রুপে মেসেজ খুঁজে পেতে সাহায্য করবে ব্যবহারকারীকে।

শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করা শুরু করেছে। হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ করা যায়, তেমনই কল বা ভিডিও করার সুবিধাও দেয়। জানা গেছে, হোয়াটসঅ্যাপ 'কলিং শর্টকাট' ফিচার নিয়ে কাজ করছে। এর ফলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টের যেকোনও নম্বর শর্টকার্ট লিস্টে ফেলতে পারবেন।

হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার! পুরনো চ্যাট এই উপায়ে খুঁজে পাবেন সহজেই


```