Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বর্ষা বিদায়, তবু মেঘের আনাগোনা! কালীপুজোয় কি তবে বৃষ্টি হবে? জানাচ্ছে আবহাওয়া দফতর

বর্ষা বিদায় নিলেও পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা। কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ও আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া দফতর।

 

বর্ষা বিদায়, তবু মেঘের আনাগোনা! কালীপুজোয় কি তবে বৃষ্টি হবে? জানাচ্ছে আবহাওয়া দফতর

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 October 2025 10:02

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা বিদায় নিলেও বঙ্গের এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি। মৌসুমি বায়ুর প্রভাব কাটতেই উত্তরের ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। এই শুষ্ক ঠান্ডা বায়ু এবং জলীয়বাষ্পপূর্ণ পুবালি বাতাসের সংঘর্ষের ফলেই রাজ্যে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর জেরেই কার্যত আকাশ মেঘলা এবং ভোরের হেমন্তের আমেজ উধাও।

রবিবার অর্থাৎ আজ আকাশ মূলত মেঘলা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূল সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।

সোমবারও আবহাওয়ার পরিস্থিতি একইরকম থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা দেখা যেতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের এই মরশুমে নতুন কোনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে এবং ফিরবে ভোরের হেমন্তের আমেজও।

উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে। ভোরের দিকে কোনও কোনও জায়গায় সামান্য কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা আছে।


```