Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

WB Madhyamik Result 2025: ৭০ দিনের মধ্যে প্রকাশিত মাধ্যমিকের ফল, রেজাল্ট জানবেন কীভাবে?

West Bengal Madhyamik/10th Result 2025: চাকরি বাতিল ইস্যুর মধ্যেও মাত্র ৭০ দিনে মাধ্যমিকের ফল প্রকাশ করছে পর্ষদ, আগের বছরের তুলনায় দ্রুত।

WB Madhyamik Result 2025: ৭০ দিনের মধ্যে প্রকাশিত মাধ্যমিকের ফল, রেজাল্ট জানবেন কীভাবে?

মাধ্যমিকের ফলপ্রকাশ।

শেষ আপডেট: 2 May 2025 09:18

দ্য ওয়াল ব্যুরো: এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে, মাধ্যমিকের ফল প্রকাশে বিলম্ব হবে না তো? তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন, যথাসময়েই ফল প্রকাশ হবে মাধ্যমিকের। মধ্যশিক্ষা পর্ষদও একই কথা জানায়।

সেই মতোই, এবছর ৭০ দিনের মাথায় ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের। ২০২৪ এবং ২০২৩ সালের চেয়েও কম সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে।

শুক্রবার সকাল ৯টা থেকে ফল প্রকাশ করতে শুরু করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরে সম্পূর্ণ ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইট এবং এসএমএস-র মাধ্যমে তাদের ফল জানতে পারবেন। এর পর পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া শুরু হবে।

ফল জানতে ক্লিক করুন এই লিঙ্কে: https://wbresults.nic.in/, https://wbbse.wb.gov.in/Web/Home


```