বুধবার পাঁচ জায়গার ডিআইজি-কেও সরানো হয়েছে। এবার অর্ধেকের বেশি জেলার ডিএম বদল করল নির্বাচন কমিশন।

জ্ঞানেশ কুমার
শেষ আপডেট: 18 March 2026 14:16
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব থেকে ডিজি, সিপি বদল করেছে নির্বাচন কমিশন (ECI Gyanesh Kumar)। বুধবার পাঁচ জায়গার ডিআইজি-কেও সরানো হয়েছে। এবার অর্ধেকের বেশি জেলার ডিএম বদল করল নির্বাচন কমিশন।
নির্দেশিকায় জানানো হয়েছে, নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসকদের বদলি ও নতুন পোস্টিং -
১. জিতিন যাদব — জেলাশাসক-ডিইও, কোচবিহার
২. সন্দীপ ঘোষ — জেলাশাসক-ডিইও, জলপাইগুড়ি
৩. বিবেক কুমার — জেলাশাসক-ডিইও, উত্তর দিনাজপুর
৪. রাজনবীর সিং কাপুর — জেলাশাসক-ডিইও, মালদহ
৫. আর. অর্জুন — জেলাশাসক-ডিইও, মুর্শিদাবাদ
৬. শ্রীকান্ত পল্লি — জেলাশাসক-ডিইও, নদিয়া
৭. শ্বেতা আগরওয়াল — জেলাশাসক-ডিইও, পূর্ব বর্ধমান
৮. স্মিতা পাণ্ডে — মিউনিসিপ্যাল কমিশনার, কেএমসি-ডিইও, কলকাতা উত্তর
৯. রনধীর কুমার — ডিইও, কলকাতা দক্ষিণ
১০. শিল্পা গৌরীসারিয়া — জেলাশাসক-ডিইও, উত্তর ২৪ পরগনা
১১. অভিষেক কুমার তিওয়ারি — জেলাশাসক-ডিইও দক্ষিণ ২৪ পরগনা
১২. হরিশঙ্কর পানিকার — জেলাশাসক-ডিইও, দার্জিলিং
১৩. টি. বালাসুব্রহ্মণ্যম — জেলাশাসক-ডিইও, আলিপুরদুয়ার
প্রসঙ্গত, এঁদের মধ্যে রনধীর কুমার, স্মিতা পাণ্ডে এবং আর অর্জুন এসআইআর প্রক্রিয়া চলাকালীন রোল অবজার্ভার হিসেবে কাজ করেছেন। তাঁদেরকেই এবার জেলাশাসক করল নির্বাচন কমিশন।
এঁদের নতুন জায়গায় দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে। পাশাপাশি বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে বদলির রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, বদলি হওয়া আধিকারিকদের আর নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন পুরনো দায়িত্বে ফিরিয়ে আনা যাবে না। অর্থাৎ ভোটপর্ব শেষ না হওয়া পর্যন্ত এঁদের নতুন দায়িত্বেই কাজ চালিয়ে যেতে হবে।
বুধবার সকালেই জানা গেছে, পাঁচ জায়গার ডিআইজি (DIG Transfer) সরিয়ে দিয়েছে কমিশন। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্টি রেঞ্জ এবং জলপাইগুড়ির ডিআইজি-কে সরিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মতে, ভোট যাতে শান্তিপূর্ণ এবং অবাধভাবে সম্পন্ন হয়, তার জন্য এই ধরনের পদক্ষেপ জরুরি।