Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Weather Update: কার্তিকেই কি শীতের কড়া নাড়া? আলিপুর বলছে— অপেক্ষা আরও!

সকালের হাওয়ায় এখন রাজ্যজুড়েই টুকটুক করে ঠান্ডার আমেজ। 

Weather Update: কার্তিকেই কি শীতের কড়া নাড়া? আলিপুর বলছে— অপেক্ষা আরও!

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 November 2025 08:48

দ্য ওয়াল ব্যুরো: সকালের হাওয়ায় এখন রাজ্যজুড়েই টুকটুক করে ঠান্ডার আমেজ। ভোরে হাত বাড়ালেই যেন ছুঁয়ে দেখা যায় শীতের প্রথম পাতার স্পর্শ। বেলা বাড়লেও গরমের দাপট নেই, আবহাওয়া আরামদায়কই (Weather Update)। তাই স্বভাবতই প্রশ্ন— কার্তিকেই কি আসছে শীত?

কিন্তু আলিপুর হাওয়া অফিস সেই জল্পনায় ‘বিরাম’ দিল। জানাল, আগামী সপ্তাহে তাপমাত্রা আবার চড়তে পারে কয়েক ডিগ্রি। উত্তর থেকে দক্ষিণ— প্রায় সব জেলায়ই একই ছবি। ভোরের আকাশ ঢেকে যাবে কুয়াশার চাদরে, দৃশ্যমানতাও নেমে যেতে পারে ২০০ মিটারে। যদিও সব এলাকায় কুয়াশা সমান ভাবে ছড়াবে না।

দক্ষিণবঙ্গে রবি থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত থাকবে কুয়াশার দাপট। রাতের তাপমাত্রা দু’দিন তেমন বদলাবে না। তবে গাঙ্গেয় বঙ্গের কিছু জায়গায় পারদ নামতে পারে স্বাভাবিকের থেকে ২–৩ ডিগ্রি কমে। তার পরের তিন দিন ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা— ২–৩ ডিগ্রি পর্যন্ত।

উত্তরবঙ্গেও একই চিত্র। ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। রবি থেকে মঙ্গলবার ভোরে কুয়াশা নামবে, দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত যেতে পারে। আগামী দু’দিন উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রায় তেমন ওঠানামা নেই। কিছু জায়গায় কমতে পারে স্বাভাবিকের থেকে ২–৩ ডিগ্রি। তার পর ফের তিন দিন বাড়বে তাপমাত্রা।

অর্থাৎ, শীতের আগমনী সুর এখনই শুরু হলেও, আসল শীত আসতে এখনও একটু দেরি— এমনটাই ইঙ্গিত আলিপুরের।


```