ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের জন্য জরুরি সময়সূচি প্রকাশ, ফি জমা ও নথি যাচাইয়ের শেষ তারিখ জানাল বোর্ড।

ফাইল ছবি।
শেষ আপডেট: 23 August 2025 00:03
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB) ঘোষণা করল ২০২৫ সালের ভর্তির কাউন্সেলিংয়ের সময়সূচি (WBJEE 2025 Counseling starts on 27th August)। রূপন্না ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অগস্ট থেকে শুরু হবে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া ( First Phase Seat Allotment on 3rd September)।
বোর্ড জানিয়েছে, ২৭ অগস্ট ওয়েবসাইটে আপলোড করা হবে সিট ম্যাট্রিক্স। এরপর ২৮ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা রেজিস্ট্রেশন, ফি জমা এবং পছন্দের কলেজ ও কোর্স বেছে নেওয়ার সুযোগ পাবেন। ১ সেপ্টেম্বর তাদের চয়েস লক করতে হবে।
প্রথম দফার আসন বরাদ্দের ফলাফল প্রকাশ হবে ৩ সেপ্টেম্বর। সেই দিন থেকেই শুরু হবে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা এবং নথি যাচাইয়ের কাজ। প্রার্থীদের ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
দ্বিতীয় দফার তালিকা প্রকাশিত হবে ৯ সেপ্টেম্বর। নতুন প্রার্থীদের জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া ৯ থেকে ১১ সেপ্টেম্বর চলবে। একই দিনে থাকবে উইথড্রয়ালের সুযোগও।
বোর্ড জানিয়েছে, সময়সূচি এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট কলেজ বা অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।