Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

WBBSE Holiday List 2026: ২০২৬-এ ছুটিই ছুটি! দেখে নিন সরকারি হাইস্কুলের হলিডে ক্যালেন্ডার

২০২৬ শিক্ষাবর্ষের জন্য স্কুলগুলির পূর্ণাঙ্গ ছুটির তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কোন মাসে কতদিন ছুটি, উৎসব ও পরীক্ষার সময়সূচি-সব তথ্য এক নজরে জানুন।

WBBSE Holiday List 2026: ২০২৬-এ ছুটিই ছুটি! দেখে নিন সরকারি হাইস্কুলের হলিডে ক্যালেন্ডার

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 19 December 2025 15:02

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সরকারিভাবে ‘মডেল হলিডে লিস্ট’ প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে পর্ষদের ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) এই বিজ্ঞপ্তি জারি করেন। ছুটির তালিকা রাজ্যের সমস্ত সরকারি, সরকারি-অনুদানপ্রাপ্ত ও সরকারি-স্পনসরড স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য।

পর্ষদের নোটিফিকেশন অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ছুটির সংখ্যা নির্ধারিত হয়েছে ৬৫ দিন। এর মধ্যে রয়েছে গ্রীষ্মাবকাশ, পুজোর ছুটি এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে ঘোষিত ছুটি। রবিবারকে সাধারণ সাপ্তাহিক ছুটি হিসেবে ধরে এই গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি।

এক নজরে WBBSE স্কুল হলিডে লিস্ট ২০২৬

পর্ষদের প্রকাশিত তালিকা অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি হল—

  • ২৪ নভেম্বর (মঙ্গলবার): গুরু নানকের জন্মদিন ও পার্শ্বনাথের রথযাত্রা
  • ২৫ ডিসেম্বর (শুক্রবার): বড়দিন (Christmas)

এ ছাড়া গ্রীষ্মকালীন ছুটি ও পুজোর ছুটির বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট সার্কুলারে আলাদা ভাবে উল্লেখ থাকবে বলে জানিয়েছে পর্ষদ।

সেকশনাল ছুটি ও প্রধান শিক্ষকের বিবেচ্য দিন

পর্ষদ জানিয়েছে, একটি দিন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার বিবেচনার জন্য সংরক্ষিত থাকবে—যা প্রয়োজন অনুযায়ী ছুটি হিসেবে ঘোষণা করা যেতে পারে।

এ ছাড়া নির্দিষ্ট সম্প্রদায় বা এলাকার জন্য কিছু সেকশনাল হলিডে থাকছে—

  • ১ ফেব্রুয়ারি (রবিবার): গুরু রবিদাসের জন্মদিন (অনুসারীদের জন্য) এবং বীর চিলারায়ের জন্মবার্ষিকী (উত্তরবঙ্গের জেলাগুলির জন্য)
  • ৪ এপ্রিল (শনিবার): ইস্টার স্যাটারডে (খ্রিস্টান সম্প্রদায়ের জন্য)
  • ৩০ জুন (মঙ্গলবার): হুল দিবস (সাঁওতাল সম্প্রদায়ের জন্য)
  • করম পুজো: রাজ্য সরকার ঘোষিত তারিখ অনুযায়ী পালন হবে
  • এ ছাড়া শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলা-র জন্য ১৩ জুলাই (সোমবার) কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে।

অবজারভেশন ডে-তে ক্লাস বন্ধ, হাজিরা বাধ্যতামূলক

পর্ষদ স্পষ্ট ভাবে জানিয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় ও সামাজিক দিবসে ক্লাস হবে না, তবে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক।

এই অবজারভেশন ডে-গুলির মধ্যে রয়েছে—

  • ২৩ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি
  • ১৫ আগস্ট
  • ৫ সেপ্টেম্বর (শিক্ষক দিবস)
  • ২৬ সেপ্টেম্বর (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন)

এই দিনগুলিতে নিয়মিত পঠনপাঠন বন্ধ থাকলেও বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দিবস পালন করতে হবে।

পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও স্কুল এই ছুটির তালিকার বাইরে গিয়ে অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট বিধি মেনে পর্ষদের অনুমতি নিতে হবে।


```