Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

মুরগি ছানাদের সঙ্গে খেলায় মেতেছে কুকুরছানা, দেখুন মন জুড়োনো ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: নেট দুনিয়ায় যে সব ভাইরাল হওয়া ভিডিও নেটিজেনদের এন্তার মনোরঞ্জন করে, তাদের মধ্যে একটা বড় অংশই হল না-মানুষদের বন্ধুত্ব ও খুনসুটির গল্প। তেমনই একটি মিষ্টি ভিডিও ফের সামনে এসেছে। ঘটনাস্থল চিন। তাতে দেখা যাচ্ছে, একটি জায়গায় মন

মুরগি ছানাদের সঙ্গে খেলায় মেতেছে কুকুরছানা, দেখুন মন জুড়োনো ভিডিও

শেষ আপডেট: 23 June 2019 15:59

দ্য ওয়াল ব্যুরো: নেট দুনিয়ায় যে সব ভাইরাল হওয়া ভিডিও নেটিজেনদের এন্তার মনোরঞ্জন করে, তাদের মধ্যে একটা বড় অংশই হল না-মানুষদের বন্ধুত্ব ও খুনসুটির গল্প। তেমনই একটি মিষ্টি ভিডিও ফের সামনে এসেছে। ঘটনাস্থল চিন। তাতে দেখা যাচ্ছে, একটি জায়গায় মনের সুখে খেলে বেড়াচ্ছে হলুদ রঙের কয়েকটি ছোট্ট-ছোট্ট মুরগি ছানা। আর তাদের নিয়েই আর এক দফা খেলায় মেতেছে, ছোট্ট এক কুকুরছানা। সাদা, তুলোর বলের মতো সে একরত্তি ছানা পরম আদরে থাবা রাখছে মুরগিদের মাথায়। কখনও আবার দু'পা দিয়ে ধরছে তাদের। আদর করছে মুখ দিয়েও। চিনের একটি পেজ থেকে এই ভিডিওটি টুইটারে পোস্ট করা হতেই দ্রুত তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি এতই মিষ্টি, এতই সুন্দর, যে মুগ্ধ না হয়ে উপায় নেই। দুনিয়ার সমস্ত মিষ্টত্ব এবং মমত্ব যেন জড়ো হয়েছে ওই প্রাণীগুলির মধ্যেই। ভিডিওটি দেখে কেউ লিখেছেন, "আমি এই কুকুরছানাটাকে ভালবেসে ফেলেছি। কী সুন্দর!" আবার কেউ লিখেছেন, "মুরগিছানাগুলির সঙ্গে কী সুন্দর আলতো করে খেলছে কুকুরটা!" দেখে নিন সেই মন জুড়োনো ভিডিও। https://twitter.com/PDChina/status/1141548727644983296

```