Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

GPT-4 বিনামূল্যে ব্যবহার করবেন কীভাবে? রইল সমাধান

দ্য ওয়াল ব্যুরো: মাস চারেক আগেও যা ভাবা যায়নি, আজ যেন সেটাই চলছে বিশ্বজুড়ে। টেক দুনিয়ায় এখন একটাই বিষয় চর্চায় রয়েছে আর তা হল এআই চ্যাটবট, চ্যাটজিপিটি। এই একটি আবিষ্কার তোলপাড় ফেলে দিয়েছে বিশ্বে। ওপেনএআই সংস্থার ChatGPT-র এই জনপ্র

GPT-4 বিনামূল্যে ব্যবহার করবেন কীভাবে? রইল সমাধান

শেষ আপডেট: 16 March 2023 09:41

দ্য ওয়াল ব্যুরো: মাস চারেক আগেও যা ভাবা যায়নি, আজ যেন সেটাই চলছে বিশ্বজুড়ে। টেক দুনিয়ায় এখন একটাই বিষয় চর্চায় রয়েছে আর তা হল এআই চ্যাটবট, চ্যাটজিপিটি। এই একটি আবিষ্কার তোলপাড় ফেলে দিয়েছে বিশ্বে। ওপেনএআই সংস্থার ChatGPT-র এই জনপ্রিয়তা দেখে মাইক্রোসফ্ট থেকে গুগল সকলেই ছুটছে এআই চ্যাটবটের দিকে।

এদিকে ওপেনএআইও থেমে নেই। ChatGPT-তে ব্যবহার করা হয়েছে GPT-3 ল্যাঙ্গুয়েজ মডেল। আর যাঁরা সাবস্ক্রাইব করেছেন তাঁদের জন্য ওপেনএআই (OpenAI) দিচ্ছিল GPT-3.5। এবার আরও একধাপ এগোতে চলেছে ChatGPT। বাজারে এসেছে GPT-4 ল্যাঙ্গুয়েজ মডেল। এতে আরও উন্নত, আরও সঠিক তথ্য পাওয়া যাবে বলে দাবি কোম্পানির।

উন্নত এআই সাপোর্ট যুক্ত এই GPT-4 টেক জগতে বিপ্লব আনবে বলে মনে করছেন অনেকে। শুধু লেখা নয়, এবার থেকে এই মাধ্যমে ছবিও কথা বলবে! বোঝা গেল না? এতদিন ChatGPT-তে ইনপুট হিসেবে টেক্সট ব্যবহার করা হত, এখন সেই জায়গায় ছবিও ব্যবহার করা যাবে। কোম্পানির তরফে আগেই দাবি করা হয়েছে, নতুন ভার্সন যেকোনও পরীক্ষা সহজেই উতরে যাওয়ার ক্ষমতা রাখে।

এখন প্রশ্ন হচ্ছে বিনামূল্যে কি পাওয়া যাবে GPT-4?

সাধারণত ChatGPT প্লাস সাবস্ক্রিপশনের জন্য এখন গুনতে হয় মাসে ২০ মার্কিন ডলার। কিন্তু আপনি কি জানেন GPT-4 বিনামূল্যেও পাওয়া যাবে! হ্যাঁ তেমনই ইঙ্গিত মিলেছে মাইক্রোসফ্টের তরফে। ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন যে, মাইক্রোসফ্ট (Microsoft) ওপেনআইয়ের সঙ্গে মিলে এআই চ্যাটবট দুনিয়ায় পা রেখেছে। বিং বা এডজ ব্রাউজার ব্যবহারকারীরা এআই চ্যাটবট অভিজ্ঞতা পাচ্ছেন।

মাইক্রোসফ্টের তরফে সম্প্রতি জানানো হয়েছে, নিউ বিং-এ GPT-4 ল্যাঙ্গুয়েজ মডেল উপলব্ধ। যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে। তবে এরজন্য আলাদা কিছু করতে হবে না ব্যবহারকারীকে। আপনি যদি নিউ বিংয়ে আগে থেকেই রেজিস্ট্রার করে থাকেন তো নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। অর্থাৎ আপনি বিনামূল্যেই পেয়ে যাবেন GPT-4!

এআই চ্যাটবট যুক্ত বিং নিয়ে আগে প্রচুর অভিযোগ মিলেছিল। কতটা সঠিক উত্তর দিতে পারছে সেই নিয়েও প্রশ্ন তুলেছিল অনেকে। কিন্তু নতুন ল্যাঙ্গুয়েজ মডেল যুক্ত হওয়ার ফলে পুরনো কোনও সমস্যা আর থাকবে না বলে দাবি মাইক্রোসফ্টের।

বাজারে চ্যাটজিপিটি-৪, তাহলে মানুষ কী করবে, প্রশ্ন ইলন মাস্কের


```