Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

মাত্র ১৫ মিনিটে ঘরেই বানান ভ্যানিলা আইসক্রিম! পকেটের সঙ্গে বাঁচান স্বাস্থ্যও

দ্য ওয়াল ব্যুরো: গরমের পারদ যখন ৪০ ছুঁইছুঁই তখন আইসক্রিমই (Vanilla icecream recipe) একমাত্র খাবার যাতে শান্তি পায় প্রাণ মন। তবে এই রোদে আইসক্রিম খাওয়ার জন্য বাইরে বেরোতেও যেন আলস্য! সেক্ষেত্রে ঘরে বানানো আইসক্রিমই হতে পারে ক্রেভিং মে

মাত্র ১৫ মিনিটে ঘরেই বানান ভ্যানিলা আইসক্রিম! পকেটের সঙ্গে বাঁচান স্বাস্থ্যও

শেষ আপডেট: 4 June 2023 11:54

দ্য ওয়াল ব্যুরো: গরমের পারদ যখন ৪০ ছুঁইছুঁই তখন আইসক্রিমই (Vanilla icecream recipe) একমাত্র খাবার যাতে শান্তি পায় প্রাণ মন। তবে এই রোদে আইসক্রিম খাওয়ার জন্য বাইরে বেরোতেও যেন আলস্য!

সেক্ষেত্রে ঘরে বানানো আইসক্রিমই হতে পারে ক্রেভিং মেটানোর একমাত্র উপায়। আর সবচেয়ে সংক্ষেপে বানানোর জন্য ভ্যানিলা আইসক্রিমের বিকল্প কিছু হতেই পারে না।

মাত্র ১৫ মিনিটে বানানো যেতে পারে ভ্যানিলা আইসক্রিম। তাঁর জন্য অনুসরণ করতে হবে এই রেসিপিটি।

প্রথমে কড়াইতে ঘন সর যুক্ত দুধ ফোটাতে হবে। এরপর একটা পাত্রে কাস্টার্ড পাউডার এবং গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা দুধ ঢেলে ফের ফেটাতে হবে মিশ্রণটি। এরপর ফুটন্ত দুধে মেশাতে হবে চিনি। পরবর্তী ধাপে কাস্টার্ড মিশ্রণটি ঢেলে দিতে হবে দুধে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে ভালোভাবে কাস্টার্ডের মিশ্রণটি মেশে দুধের সঙ্গে।

এরপর নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে আইসক্রিম। ঠান্ডা হয়ে এলে ফ্রেশ ক্রিম এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি জমাট বাঁধার জন্য ফ্রিজে রাখতে হবে। জমে গেলে ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেলুন ভ্যানিলা আইসক্রিম।

জামাই আদরের থালি সাজানো কলকাতার এই রেস্তরাঁগুলিতে, পাত পেড়ে বসলেই হল


```