Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Uttarpradesh: যোগীরাজ্যে নতুন নিয়ম, সন্ধের পর অফিসে মহিলাদের দিয়ে ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো যাবে না

দ্য ওয়াল ব্যুরো: চাকুরিরতা মহিলাদের সুরক্ষার জন্য রাজ্যে নতুন নিয়ম চালু করলেন উত্তরপ্তদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, কোনও মহিলার ইচ্ছের বিরুদ্ধে তাঁকে সন্ধে সাতটার পর আর কর্মক্ষেত্

Uttarpradesh: যোগীরাজ্যে নতুন নিয়ম, সন্ধের পর অফিসে মহিলাদের দিয়ে ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো যাবে না

শেষ আপডেট: 29 May 2022 02:25

দ্য ওয়াল ব্যুরো: চাকুরিরতা মহিলাদের সুরক্ষার জন্য রাজ্যে নতুন নিয়ম চালু করলেন উত্তরপ্তদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, কোনও মহিলার ইচ্ছের বিরুদ্ধে তাঁকে সন্ধে সাতটার পর আর কর্মক্ষেত্রে রাখা যাবে না। সন্ধে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত মহিলাদের ইচ্ছের বিরুদ্ধে তাঁদের দিয়ে কোনও কাজ করানো যাবে না (Uttarpradesh)।

আরও পড়ুন: সন্তানদের নিয়ে পাতকুয়োয় ঝাঁপ দিলেন তিন বোন! পণের জন্য চাপ দিত শ্বশুরবাড়ি

যোগী সরকার উত্তরপ্রদেশের (Uttarpradesh) মহিলাদের উন্নয়ন প্রকল্পে এর আগে ৭৫.৫০ কোটি টাকা বরাদ্দ করেছিল। সরকারের নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যদি সে রাজ্যের কোনও মহিলাকে সন্ধে সাতটা থেকে সকাল ৬টার মধ্যেকার সময়ে কাজ করাতে হয় তবে সংশ্লিষ্ট সংস্থাকে অবশ্যই ওই মহিলার অনুমতি নিতে হবে। তার প্রমাণপত্র নিজেদের কাছে রাখতে হবে। মহিলা কর্মচারীদের কাছ থেকে ওই কোম্পানিকে লিখিত অনুমতিপত্র নিয়ে রাখতে হবে। এই নিয়ম ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

এখানেই শেষ নয়, যোগী সরকার আরও বলেছে কোনও মহিলা যদি অফিসে থেকে কাজ করেন তবে তাঁর নিরাপত্তার জন্য বিনামূল্যে গাড়ির ব্যবস্থা কোম্পানিকেই করে দিতে হবে (Uttarpradesh)। এই নিয়ম না মানতে আইন ভাঙা হচ্ছে বলে ধরে নেওয়া হবে। যথোপযুক্ত শাস্তিও হতে পারে।


```