Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

৩০ মাস পরে দলে ফিরে দু’ইনিংসে সেঞ্চুরি, অ্যাসেজে আকাশ ছুঁলেন উসমান

দ্য ওয়াল ব্যুরো: প্রায় বছর আড়াই জাতীয় দলে ছিলেন না। দলে ফিরে এসে তাক লাগালেন উসমান খোয়াজা। চলতি অ্যাসেজ সিরিজ স্মরণীয় করে রাখলেন পাকিস্তান বংশোদ্ভূত তারকা। তিনি শেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ২০১৯ সালের অগাস্ট মাসে। সিডনিতে অ্যাসেজ সিরিজের

৩০ মাস পরে দলে ফিরে দু’ইনিংসে সেঞ্চুরি, অ্যাসেজে আকাশ ছুঁলেন উসমান

শেষ আপডেট: 8 January 2022 16:50

দ্য ওয়াল ব্যুরো: প্রায় বছর আড়াই জাতীয় দলে ছিলেন না। দলে ফিরে এসে তাক লাগালেন উসমান খোয়াজা। চলতি অ্যাসেজ সিরিজ স্মরণীয় করে রাখলেন পাকিস্তান বংশোদ্ভূত তারকা। তিনি শেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ২০১৯ সালের অগাস্ট মাসে। সিডনিতে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে খেলতে নেমে টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ১৩৭ রানের পর এবার অপরাজিত ১০১ রানের ইনিংস। এর চেয়ে স্বপ্নময় প্রত্যাবর্তন আর কি হতে পারতো! ১৩৮ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন উসমান। যিনি প্রথম ইনিংসে ২৬০ বলে ১৩ চারের সাহায্যে করেছিলেন ১৩৭ রান। উসমানের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করেই ৬ উইকেটে ২৬৫ তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৮৮ রানের। চতুর্থ দিনের শেষ সেশনের খেলা চলছে। ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড ২৯৪ তুলে প্রথম ইনিংস শেষ করে। আগের দিনে ১০৩ রানে অপরাজিত জনি বেয়ারস্টো নিজের নামের পাশে আর মাত্র ১০ রান যোগ করতে পারেন। লোয়ার অর্ডারের কেউ তাঁকে সঙ্গ দিতে না পারায় ইংল্যান্ডের লড়াইয়ে ফেরার স্বপ্নটা পূরণ হয়নি। প্রথম ইনিংসে ৪১৬ রান করা অস্ট্রেলিয়া ১২২ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে। তবে এবার ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারাও। সেখান থেকে উসমান ও ক্যামেরুন গ্রিনের ১৭৯ রানের বিশাল জুটিতে ম্যাচে দাপট ফিরে অসিদের। শেষ পর্যন্ত এই জুটিটি ভাঙেন জ্যাক লিচ। পরের বলে তিনি অ্যালেক্স কারেকেও ফিরিয়ে দিলে দেরি না করে ইনিংস শেষ করে ঘরের দল।        

```