Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

যাদবপুরের রিপোর্টে 'খুশি' নয় ইউজিসি! এক ডজন প্রশ্ন পাঠাল বিশ্ববিদ্যালয়কে

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur University Student Death) কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। এবার সেই রিপোর্টে 'অসন্তোষ' প্রকাশ করল তারা। যদিও বিশ্ববিদ্যালয় (J

যাদবপুরের রিপোর্টে 'খুশি' নয় ইউজিসি! এক ডজন প্রশ্ন পাঠাল বিশ্ববিদ্যালয়কে

শেষ আপডেট: 17 August 2023 13:41

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur University Student Death) কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। এবার সেই রিপোর্টে 'অসন্তোষ' প্রকাশ করল তারা। যদিও বিশ্ববিদ্যালয় (Jadavpur University) আগে দাবি করেছিল, তাদের পাঠানো রিপোর্টে 'সন্তুষ্ট' ইউজিসি। এমনকী ইউজিসির যে প্রতিনিধি দল আসার কথা তারাও আসবে না। তবে বৃহস্পতিবার ইউজিসির তরফে ফের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১২টি প্রশ্নের উত্তর চেয়ে পাঠানো হল। সূত্রের খরব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তথ্য সহ সব প্রশ্নের উত্তর জানাতে হবে ইউজিসিকে।

কী কী প্রশ্ন পাঠিয়েছে ইউজিসি (UGC)?

ইউজিসি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে লেখা একটি চিঠিতে প্রশ্নগুলি করা হয়েছে। বলা হয়েছে, ভর্তির সময় পড়ুয়াদের যে 'ব্রোশিওর' দেওয়া হয়, তাতে র‍্যাগিং বিরোধী হেল্পলাইন নম্বর থাকে কিনা। এছাড়াও র‍্যাগিং সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়েছে কিনা পড়ুয়াদের।

এছাড়াও র‍্যাগিং প্রতিরোধের জন্য ভর্তির সময়ে যে হলফনামায় পড়ুয়া ও অভিভাবকদের সই করানো হয়েছিল, তার প্রতিলিপি বিশ্ববিদ্যালয়ের কাছে আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। হস্টেলে থাকতে গেলে একটি অতিরিক্ত হলফনামায় সই করা বাধ্যতামূলক। সেই কাজ করানো হয় কিনা, জানতে চেয়েছে ইউজিসি। মৃত পড়ুয়া ও তাঁর অভিভাবক ওই হলফনামায় সই করেছিলেন কিনা, যদি করে থাকেন তার প্রতিলিপি জমা দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

পাশাপাশি, ক্লাস শুরু হওয়ার দু'সপ্তাহের মধ্যে নতুন ও পড়ুয়াদের মধ্যে যৌথ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছিল কিনা, সেটাও জানতে চায় ইউজিসি। নতুন ভর্তি হওয়া প্রত্যেক পড়ুয়ার সঙ্গে কথা বলার জন্য কোনও শিক্ষককে মনোনীত করা হয়েছিল কিনা বিশ্ববিদ্যালয়ের তরফে সেটাও জানতে চায় কমিশন।

এছাড়াও হস্টেলে নতুন পড়ুয়াদের জন্য আলাদা ব্লকের ব্যবস্থা আছে কিনা, তাঁরা র‍্যাগিংয়ের শিকার হচ্ছেন কিনা তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানার চেষ্টা করে কি, জানতে চায় ইউজিসি।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ড: হলুদ ট্যাক্সির হদিশ মিলল! চালক বললেন, 'মাথায় গামছা মোড়া অবস্থায় একজনকে তোলা হয়েছিল'


```