Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

পিছু ধাওয়া করে হেনস্থা কলেজ পড়ুয়াকে! যুবককে বেদম জুতোপেটা করে পুলিশে দিলেন ছাত্রী

দ্য ওয়াল ব্যুরো: কলেজ যাওয়ার সময় ছাত্রীকে দেখলেই উত্যক্ত করত যুবক। পিছু ধাওয়া করা, অশ্লীল মন্তব্য-কিছুই বাদ ছিল না। কদিন এই ঘটনা চলার পর রুখে দাঁড়ালেন ওই ছাত্রী। হেনস্থাকারী যুবককে ধরে প্রকাশ্যে জুতোপেটা করলেন তিনি। এগিয়ে এলেন স্থানীয়

পিছু ধাওয়া করে হেনস্থা কলেজ পড়ুয়াকে! যুবককে বেদম জুতোপেটা করে পুলিশে দিলেন ছাত্রী

শেষ আপডেট: 10 June 2023 05:44

দ্য ওয়াল ব্যুরো: কলেজ যাওয়ার সময় ছাত্রীকে দেখলেই উত্যক্ত করত যুবক। পিছু ধাওয়া করা, অশ্লীল মন্তব্য-কিছুই বাদ ছিল না। কদিন এই ঘটনা চলার পর রুখে দাঁড়ালেন ওই ছাত্রী। হেনস্থাকারী যুবককে ধরে প্রকাশ্যে জুতোপেটা করলেন তিনি। এগিয়ে এলেন স্থানীয়রাও। তাঁরাও উত্তম মধ্যম দিলেন ওই যুবককে (Udupi student beats man with slipper)। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পরেই ছাত্রীর সাহসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কর্নাটকের উদুপি জেলায়। জানা গেছে, ওই ছাত্রী সেদিন হোস্টেল থেকে কলেজে যাবেন বলে বেরিয়েছিলেন। তখনই পিছু ধাওয়া করে তাঁর প্রতি অশালীন মন্তব্য করতে শুরু করে অভিযুক্ত যুবক। প্রথমে কিছুক্ষণ মুখ বুজে হেনস্থা সহ্য করলেও শেষমেষ রুখে দাঁড়ান তরুণী। যুবককে দাঁড় করিয়ে সপাটে থাপ্পড় মারেন তিনি। তারপর পা থেকে চটি খুলে তা দিয়ে বেধড়ক মারতে শুরু করেন। যুবকের মুখে, মাথায় জুতো দিয়ে বেদম মারতে দেখা যায় তাঁকে (Udupi students ।

হাত লাগান কলেজের অন্যান্য ছাত্রছাত্রী এবং স্থানীয়রাও। সবাই মিলে মারতে শুরু করেন অভিযুক্তকে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করলেও পালানোর চেষ্টা করছে না। এমনকী, প্রতিবাদও না করে চুপচাপ মার খেয়ে যাচ্ছে সে।

https://twitter.com/NewsFirstKan/status/1667156137899327490

বেশ কিছুক্ষণ মারধর করার পর শেষমেষ থানায় খবর দেন নিগৃহীতা ছাত্রী। পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

ব্রিজভূষণের বাড়িতে নিয়ে গিয়ে মহিলা কুস্তিগিরের যৌন হেনস্থার পুনর্নির্মাণ করানো হয়েছে, অভিযোগ তৃণমূলের


```