Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

'বসে বসে ললিপপ খাব না, নাম বাদ গেলে চোখ উপড়ে নেব', এসআইআর ইস্যুতে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

পাল্টা জবাবে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, মিতালি বাগ তো রোহিঙ্গাদের ভোটে জিতেছেন!

'বসে বসে ললিপপ খাব না, নাম বাদ গেলে চোখ উপড়ে নেব', এসআইআর ইস্যুতে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

মিতালি বাগ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 October 2025 08:04

দ্য ওয়াল ব্যুরো: SIR — শুধু সংক্ষিপ্ত এক শব্দ নয়, বরং এখন বঙ্গে রাজনৈতিক উত্তাপের নতুন নাম! বেশ কিছুদিন ধরেই রাজ্যের শাসক ও বিরোধীর মধ্যে SIR-কে কেন্দ্র করে তর্ক-বিবাদ, হুঁশিয়ারির পরিধি ক্রমেই বড় হচ্ছে। বৃহস্পতিবারই, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের (Partha Bhoumik) কটাক্ষের জবাবে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ‘গুলি-চালনা’ মন্তব্যের পালটায় এ বার নেমে পড়লেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ (TMC MP Mitali Bagh) , সরাসরি হুঁশিয়ারি দিলেন, SIR-এ যদি কারও নাম কাটা হয়, তাদের চোখ উপড়ে নেওয়া হবে।

খানাকুলের বিজয়া সন্মিলনীতে বক্তব্য রাখতে গিয়েই মিতালি বাগের তোপ, “SIR-এর নাম করে যদি একটাও ভোটারের নাম বাদ যায়, যাঁরা নাম বাদ দেবেন, তাঁদের চোখ উপড়ে ফেলা হবে। হিন্দু-মুসলিমের বিভেদ লাগাবে আর আমরা বসে বসে ললিপপ খাব না।” 

পাল্টা জবাবে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, মিতালি বাগ তো রোহিঙ্গাদের ভোটে জিতেছেন! তাঁর ভাষায়, “হরিপাল, চন্দ্রকোণা-সহ কিছু এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা রয়েছেন; তাঁদের ভোটে মিতালি বাগ জিতেছেন। ফলে ও তো এমন হুমকি দেবেই। তবে এতে আমরা ভীত নয়।” 

ঘটনার সূত্রপাত, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি উত্তরবঙ্গে খগেন মুর্মুদের উপর হামলার ঘটনার পর রবিবার রাজ্য বিজেপির প্রতিবাদ মিছিলে সুকান্তের মন্তব্য, “রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে… গুলি চলবে”! 

তারই জবাবে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, “যাঁরা বহু বছর ধরে এখানে রয়েছেন, যাদের নাম ভোটার তালিকায় আছে, তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা হলে বিজেপি নেতাদের ধরে আমরা আটকে রাখব।” এবার চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন আর এক তৃণমূল সাংসদ।

ফলতঃ  এসআইআর ইস্যুতে হুমকি, পাল্টা হুমকির মাত্রা ক্রমেই বাড়ছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে আমজনতার মধ্যেও।


```