Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জামিন পেলেন না তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, জেল হেফাজতে ১৮ নভেম্বর পর্যন্ত

আপাতত জেল হেফাজতেই থাকতে হবে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে।

 জামিন পেলেন না তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, জেল হেফাজতে ১৮ নভেম্বর পর্যন্ত

জীবনকৃষ্ণ সাহা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 November 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ফের ধাক্কা খেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (TMC MLA Jibankrishna Saha)। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে তাঁর জামিনের আবেদন শুনানি হয়। কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দিয়ে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের ( jail custody) নির্দেশ দেন।

এ দিন আদালতে জীবনের আইনজীবী দাবি করেন, “আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। একই মামলায় সিবিআই গ্রেফতার করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছে। তাও ইডি আবার কেন গ্রেফতার করল?” তিনি আরও জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জীবনের সাংবিধানিক দায়িত্ব রয়েছে।

পাল্টা সওয়াল ইডি আইনজীবীদের। তাঁদের দাবি, জীবনকৃষ্ণ সাহা ও তাঁর পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনের একাধিক প্রমাণ তাঁদের হাতে এসেছে। ইডির বক্তব্য, “আমরা ‘সুপার হিউম্যান’ নই। তদন্তে সময় লাগবেই। এখন জামিন পেলে প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্টের আশঙ্কা আছে।”

ইডি আরও জানায়, একাধিকবার সমন পাঠানো হলেও বিধায়ক হাজিরা দেননি। বাধ্য হয়েই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুনানিতে মানিক ভট্টাচার্যের উদাহরণও তোলে ইডি। তাদের যুক্তি, “সিবিআই মামলায় সুরক্ষা পেলেও ইডি-র মামলায় মানিক গ্রেফতার হয়েছেন। জীবনকৃষ্ণ সাহাকেও জিজ্ঞাসাবাদের স্বার্থে হেফাজতে রাখা জরুরি।”

সব পক্ষের বক্তব্য শুনে বিচারকের পর্যবেক্ষণ, “আর্থিক দুর্নীতির তদন্তে কোনও বাধা থাকা উচিত নয়।” ফলে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে।


```