Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

স্ত্রীর সঙ্গে ভুয়ো ডিভোর্স! নদিয়ায় রেশন কেলেঙ্কারিতে নাম জড়াল তৃণমূল নেতার

শাসকদলের 'চুরি' নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কটাক্ষের সুরে তাঁরা বলছেন, 'কেলেঙ্কারির নতুন অভিধান'!  

স্ত্রীর সঙ্গে ভুয়ো ডিভোর্স! নদিয়ায় রেশন কেলেঙ্কারিতে নাম জড়াল তৃণমূল নেতার

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 December 2024 20:38

দ্য ওয়াল ব্যুরো: যার সঙ্গে দিব্য ঘর করছেন, সেই স্ত্রীকে ভুয়ো ডিভোর্স দেখিয়ে তাঁর নামে রেশন ডিলারশিপ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। 

নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র শোরগোল তৈরি হয়েছে জনমানসে। শাসকদলের 'চুরি' নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কটাক্ষের সুরে তাঁরা বলছেন, 'কেলেঙ্কারির নতুন অভিধান'!  এমনকী অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগও উঠেছে। 

অভিযুক্ত তৃণমূল নেতার নাম রূপম মান্না। তিনি হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙা এলাকার বাসিন্দা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য পদেও রয়েছেন তিনি। 
কয়েকদিন আগে এলাকার রেশন ডিলারশিপের জন্য একটি বিজ্ঞপ্তি বের হয়েছিল। সেই বিজ্ঞপ্তি দেখে সাত-আটজন আবেদন করেন। তৃণমূল নেতা রূপমের স্ত্রী দীপিকা মান্নাও আবেদন করেছিলেন। অভিযোগ, স্বামীর সঙ্গে যোগসাজশ করে  আবেদন পত্রে নিজেকে ডিভোর্সি হিসাবে দেখিয়ে রেশন ডিলারশিপ হাতানোর চেষ্টা করছেন দীপিকা। অথচ সবটাই ভুয়ো, স্বামী-স্ত্রী হিসেবে দিব্য চুটিয়ে সংসার করছেন তাঁরা। 

জানা যাচ্ছে, ওই গ্রামে  ধনঞ্জয় মণি নামে এক ব্যক্তির রেশন দোকান ছিল। তিনি মারা যাওয়ায় নতুন করে রেশন ডিলারের জন্য খাদ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানেই এই কারচুপি করেছেন ওই তৃণমূল নেতা। এ ব্যাপারে তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ এনেছেন প্রযাত রেশন ডিলারের ছেলে তথা স্থানীয় বাসিন্দা তরুণ মণি। 

স্থানীয় সূত্রের খবর, রেশন ডিলার ধনঞ্জয়ের মৃত্যুর পরে তাঁর স্ত্রী দোকানের দেখভাল করতেন। গত অক্টোবর মাসে ধনঞ্জয়ের স্ত্রী মারা গেলে ছেলেদের মধ্যে বিবাদ বাঁধে। এতে হাতছাড়া হয় রেশনের ডিলারশিপ। এরপরে নতুন করে আবেদনের বিজ্ঞপ্তি বেরলে ধনঞ্জয় মণির ছেলে তরুণ আবেদন করেন। তারপরই সে দেখে তৃণমূল নেতার স্ত্রী নিজেকে ডির্ভোসি দেখিয়ে রেশন ডিলারশিপ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। 

যদিও তরুণ মণির এই দাবি অস্বীকার করেছেন দীপিকা ও রূপম। তাঁদের দাবি, "তরুণ মণি যা বলছেন সব মিথ্যে"। তৃণমূল নেতা রূপম মান্নার পাল্টা অভিযোগ, "তরুণ মণির লাইসেন্স বাতিল করা হয়েছিল। কী করে তিনি আবেদন করতে পারলেন সেবিষয়ে তদন্ত জরুরি।"

বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতা  সদানন্দ হালদার বলেন, "চুরির অপর নাম তৃণমূল। সেটাই আবার প্রমাণিত হল"। তৃণমূল নেতার স্ত্রীকে রেশন ডিলারশিপ দেওয়া হলে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে এ ঘটনার নিন্দা করেছেন হরিপুর তৃণমূল পঞ্চায়েতের সদস্য অসীম বালা। এভাবে ভুয়ো আবেদন ঘিরে প্রশাসন কোনও পদক্ষেপ করে কিনা, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 


```