Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

জ্যোতিপ্রিয়র পর আনিসুর রহমান, রেশন দুর্নীতি কাণ্ডে আরও একজনের জামিন

আদালতের নির্দেশ, আনিসুরকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং তদন্তের খাতিরে যখনই তাঁকে ডাকা হবে, তখনই হাজিরা দিতে হবে।

জ্যোতিপ্রিয়র পর আনিসুর রহমান, রেশন দুর্নীতি কাণ্ডে আরও একজনের জামিন

আনিসুর রহমান

শেষ আপডেট: 22 January 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে রেশন দুর্নীতি কাণ্ডে জামিন পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। আর বুধবার জামিন পেলেন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান। যদিও জামিনের কিছু শর্ত রয়েছে। 

বুধবার বিচারভবনে আনিসুরের আইনজীবী তাঁর জামিনের আবেদন করলে তা শর্তসাপেক্ষে মঞ্জুর করেন বিচারক। আদালতের নির্দেশ, আনিসুরকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং তদন্তের খাতিরে যখনই তাঁকে ডাকা হবে, তখনই হাজিরা দিতে হবে। নিজের ফোন নম্বরও জানাতে হবে তদন্তকারী অফিসারকে। এছাড়া অনুমতি না নিয়ে দেশের বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। 

রেশন দুর্নীতির তদন্তে ২০২৪ সালের আগস্ট মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময়ই গ্রেফতার হয়েছিলেন আনিসুর এবং তাঁর ভাই মুকুল রহমান ওরফে আলিফ নুর। আলিফ আবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমানের আত্মীয়। বাকিবুরকেও রেশনকাণ্ডে গ্রেফতার করেছিল ইডি। তবে তিনিও এখন জামিনে মুক্ত। 

গত সপ্তাহে প্রায় ১৫ মাস পর জামিন পান রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয় ওরফে বালুর জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালত। অন্য একটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন বালু।

তবে এই জামিনের আর্জি মঞ্জুর হওয়ায় তাঁর জেলমুক্তি ঘটে। তবে বালুকেও একাধিক শর্ত দিয়েছে আদালত। যেমন, তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা, বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকা, সাক্ষীদের প্রভাবিত না করা। পাশাপাশি পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না তিনি। 

একই মামলায় বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য ও ব্যবসায়ী বিশ্বজিৎ দাসও জামিনে মুক্ত। তবে প্রভাবশালী তত্ত্বে বারবার বালুর জামিনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু শেষমেশ তিনিও জামিন পান। 


```