Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

এখনই কনটেইনমেন্ট জোনের ভাবনা নেই, দ্বিতীয় ডোজের ওপর জোর দিলেন ফিরহাদ

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় ডোজেও (Second Dose) কাবু নয় করোনা (COVID)। তা আবারও প্রমাণ হচ্ছে পুজোর পর রাজ্যের করোনার ভয়াবহতা দেখে। করোনা বিধি না মানার প্রবণতা বেড়েছে মানুষের মধ্যে। অনেকের মধ্যেই প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নেওয়ার ব্যাপারে অনীহ

এখনই কনটেইনমেন্ট জোনের ভাবনা নেই, দ্বিতীয় ডোজের ওপর জোর দিলেন ফিরহাদ

শেষ আপডেট: 23 October 2021 17:04

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় ডোজেও (Second Dose) কাবু নয় করোনা (COVID)। তা আবারও প্রমাণ হচ্ছে পুজোর পর রাজ্যের করোনার ভয়াবহতা দেখে। করোনা বিধি না মানার প্রবণতা বেড়েছে মানুষের মধ্যে। অনেকের মধ্যেই প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নেওয়ার ব্যাপারে অনীহা দেখা দিচ্ছে। তাই রাজ্যবাসীকে করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার আহ্বান জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে সেইসঙ্গে জানান এখনই কোন কনটেইনমেন্ট জোন (Containment Zone) করার ভাবনা নেই। উৎসবের মরশুমে করোনা বৃদ্ধির আশঙ্কা করেছিলেন অনেকেই। সেই আশঙ্কা সত্যি করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবারের বুলেটিন অনুযায়ী প্রায় ১০০০ ছুঁইছুঁই করোনা আক্রান্তের সংখ্যা। তবে করোনা পরীক্ষা বেশি করে হচ্ছে বলেই এই বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে মত ফিরহাদের। এদিন তিনি বলেন, "এখন টেস্ট বেড়েছে, যে কারণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়টি প্রকাশ্যে আসছে। করোনা আক্রান্তদের সম্পর্কে জানা যাচ্ছে। তবে সবেমাত্র পুজো গিয়েছে। তাই করোনা বাড়বেই এই আশঙ্কা ছিল।" আরও পড়ুনঃ ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের ১০ নম্বর জাতীয় সড়ক, জোর কদমে চলছে মেরামতির কাজ দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "করোনার টিকা দুটি ডোজ নিলে করোনা আক্রান্ত হবে না, এটা কেউ বলে নি। তবে মহামারী আকার নেবে না। যে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল, তাকে রুখে দেওয়া সম্ভব হবে। তবে করোনাকে নিয়েই চলতে হবে।" অনেকের মধ্যেই করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ব্যাপারে অনীহা দেখা দিচ্ছে। তাঁদের উদ্দেশে ফিরহাদ বলেন, "দ্বিতীয় ডোজ না নেওয়াকে অনেকেই বীরত্ব মনে করছেন। এটা উচিত করছেন না। করোনার দ্বিতীয় ডোজ যত সম্ভব তাড়াতাড়ি নিয়ে নিন।" গত কয়েকদিনে করোনার বৃদ্ধির যে ট্রেন্ড দেখা দিয়েছে বাংলায় তা খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী পুরমন্ত্রী। তবে শুধু পুজোর ফলেই যে করোনা বেড়েছে তা মানতে নারাজ তিনি। তাঁর কথায়, "পুজোর জন্য যে শুধুমাত্র করোনা বাড়ছে, তা নয়। আমার অনেক বন্ধু রয়েছে যাদের ঘুরতে গিয়ে করোনা হয়েছে। যদি একটু মানুষ ভিড় এড়িয়ে চলেন, যদি দায়িত্ব নিয়ে এবং সচেতনভাবে মাস্ক পরেন তাহলে এই করোনার বাড়বাড়ন্ত রোখা সম্ভব হবে।" এখনই কোনও কনটেইনমেন্ট জোন বা মাইক্রো কনটেইনমেন্ট জোন করার পক্ষপাতী নন তিনি। তাঁর কথায়, "কোন একটা কমিউনিটিতে করোনা ছড়াচ্ছে না। পুরো এলাকাজুড়ে করোনা হচ্ছে না। কলকাতার মধ্যে দু-তিনটি পাড়া করোনায় সমগ্রভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, করোনা একটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাই কনটেইনমেন্ট জোন করা অত্যন্ত কঠিন বিষয়। মাইক্রো কনটেইনমেন্ট করা এতটা সহজ নয়। গোটা একটা এলাকা বা কমিউনিটিকে কনটেইনমেন্ট জোনে ফেলে দেওয়া সম্ভব হবে না।" পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```