Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

‘কংগ্রেসকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’, অধীরের চ্যালেঞ্জে প্রশ্নের মুখে জোটের ভবিষ্যৎ

২০ জানুয়ারির মধ্যে জোট নিয়ে আলোচনা শেষ করতে চাইছে ইন্ডিয়া জোটের সবকটি শরিক দল। এমন আবহে বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার সম্ভাবনাও আরও ক্ষীণ হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

‘কংগ্রেসকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’, অধীরের চ্যালেঞ্জে প্রশ্নের মুখে জোটের ভবিষ্যৎ

শেষ আপডেট: 4 January 2024 20:43

দ্য ওয়াল ব্যুরো: ২০ জানুয়ারির মধ্যে জোট নিয়ে আলোচনা শেষ করতে চাইছে ইন্ডিয়া জোটের সবকটি শরিক দল। এমন আবহে বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার সম্ভাবনাও আরও ক্ষীণ হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সৌজন্যে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠক। এদিন সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে অধীর বলেন, “পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানোর কিছু নেই। তৃণমূলের দয়া-দাক্ষিণ্যে বাংলায় লড়বে না কংগ্রেস।”

শুধু এখানেই না থেমে সরাসরি তৃণমূল নেত্রীকে হুঁশিয়ারি দিয়ে অধীর বলেন, ”আপনি নিজে লড়ুন বহরমপুরে, কত ক্ষমতা আছে দেখব। তৃণমূলকে হারিয়ে পরপর দুবার বহরমপুর, মালদহে জিতেছে কংগ্রেস।”

প্রদেশ সভাপতির এমন মন্তব্যের জেরে এরাজ্যে ইন্ডিয়া জোট ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে। বস্তুত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট গড়ে লড়েছিল। একুশের ভোটে জোটের শরিক হয়েছিল আইএসএফ। ফলে এরাজ্যে বাম, কংগ্রেসের সঙ্গে তৃণমূল যে জোটের পক্ষপাতী নয়, তা সম্প্রতি একাধিক বক্তব্যে স্পষ্ট করেছিলেন তৃণমূল নেত্রী।

সম্প্রতি উত্তর ২৪ পরগনার চাকলায় দলীয় কর্মী সভা থেকে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, “দেশে ইন্ডিয়া জোট লড়বে, বাংলায় তৃণমূল একাই লড়বে। এরাজ্যে বিজেপিকে তৃণমূল একাই মোকাবিলা করার ক্ষমতা রাখে।” 

অধীরের এদিনের মন্তব্যের পর বাংলায় ইন্ডিয়া জোটের সম্ভাবনা আরও ক্ষীণ হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


```