Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি স্বামী চক্রপাণির, কী পরিচয় এই সাধুর

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান যে অঞ্চলে অবতরণ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাটির নাম রেখেছেন ‘শিবশক্তি’। এক হিন্দু সাধুর (swami chakrapani) দাবি, ভারতের এই সাফল্যের সুবাদে চাঁদকে হিন্দুরাষ্ট্র হিসাবে

চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি স্বামী চক্রপাণির, কী পরিচয় এই সাধুর

শেষ আপডেট: 28 August 2023 08:04

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান যে অঞ্চলে অবতরণ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাটির নাম রেখেছেন ‘শিবশক্তি’। এক হিন্দু সাধুর (swami chakrapani) দাবি, ভারতের এই সাফল্যের সুবাদে চাঁদকে হিন্দুরাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। তাঁর প্রস্তাব, এ জন্য সংসদে বিল আনুন ভারত সরকার। আইন করে ভারত চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করে মালিকানা দাবি করুক। তাঁর কথায়, চাঁদ এখন ভারতের।

হিন্দুরাষ্ট্রের রাজধানী কোথায় হবে তাও বাতলেছেন ওই সাধু (swami chakrapani)। তাঁর প্রস্তাব যে জায়গায় যন্ত্রযান অবতরণ করে সেই জায়গাটিই হোক হিন্দু রাষ্ট্র চাঁদের রাজধানী।

এই হিন্দু সাধুর নাম স্বামী চক্রপাণি মহারাজ। তিনি নিজেকে অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি বলে দাবি করেন। যদিও ওই প্রতিষ্ঠানের সভাপতি রত্নদেব সুরি ওরফে ‘অদ্ভুত বাবা’। স্বামী চক্রপাণির বক্তব্য, অন্য কোনও ধর্ম দাবি করে বসার আগে চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা জরুরি। একটি ভিডিও বার্তায় তিনি আরও বলেছেন, ভারত সরকারের উচিত কোনও জঙ্গি যাওয়ার আগে চাঁদের মালিকানা দাবি করা।

দিল্লির এই সাধু বিতর্কিত মন্তব্য এবং কাজকর্মের জন্য আগে থেকেই পরিচিত। করোনার সময় তিনি রাজধানীতে ‘গোমুত্র অভিযান’-এর আয়োজন করেছিলেন। তাঁর দাবি ছিল, গো-মুত্র পান করলে করোনা থেকে মুক্তি মিলবে। ভারত সরকারকে চিঠি লিখে প্রস্তাব দেন, করোনা ঠেকাতে গো-মূত্র গোটা বিশ্বে রফতানি করা হোক। তাতে বিপুল আয়ও হবে।

চার বছর আগে ভয়াবহ বন্যায় ডুবে গিয়েছিল দক্ষিণের রাজ্য কেরল। রাজধানী তিরুবনন্তপুরম ছাড়া গোটা রাজ্যই বলতে গেলে জলে ডুবে ছিল। নজিরবিহীন সেই বন্যার কারণ হিসাবে গো-হত্যাকে দায়ী করেন ওই সাধু। তাঁর বক্তব্য ছিল, কেরলের মানুষ নির্বিচারে গো-হত্যা করে। গরুর মাংস ভক্ষণকারীদের এমনই পরিণতি হয়ে থাকে। প্রসঙ্গত, কেরলে খ্রিস্টান এবং মুসলিমদের একাংশ গরুর মাংস খেয়ে থাকেন। ওই হিন্দু সাধু বন্যার সঙ্গে গো-হত্যাকে জুড়ে দিয়ে আসলে সংখ্যালঘুদেরই টার্গেট করেছিলেন।

দিল্লিবাসী এই সাধু আবার এ বছর ধর্ম সেন্সর বোর্ড চালু করেছেন। তাঁর অনুগামীরা সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের দিকে নজর রাখে কোথাও হিন্দু ধর্মের অবমাননা করা হচ্ছে কি না। বিতর্কিত বক্তব্য আর কাজের জন্য পরিচিত সাধুর এবার নজর পড়েছে চাঁদের দিকে।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন পুরোপুরি বন্ধ করা যায়নি, কলকাতায় বললেন আওয়ামী লিগ নেতা


```