Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

চুপিচুপি বিয়ে সারলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু, পাত্রী কে?

জানা যাচ্ছে, একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই সোমবার জীবনের নতুন পথ চলা শুরু করলেন কাঁথির বিজেপি সাংসদ।

চুপিচুপি বিয়ে সারলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু, পাত্রী কে?

শুভেন্দুর ভাই সৌমেন্দু।

শেষ আপডেট: 4 March 2025 16:28

দ্য ওয়াল ব্যুরো: চুপি চুপি সানাই বাজল কাঁথির শান্তিকুঞ্জে! চার হাত এক হল ( married) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari)। কিংবা বলা ভাল, প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর কনিষ্ঠ পুত্র ৪২ বছরে শুরু করলেন জীবনের নতুন ইনিংস।

জানা যাচ্ছে, একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই সোমবার জীবনের নতুন পথ চলা শুরু করলেন কাঁথির বিজেপি সাংসদ। এক প্রকার চুপি চুপিই বিয়ে হয়ে গেল সৌমেন্দুর। কারণ, বিজেপির নেতা, সাংসদদের বেশিরভাগই এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না। পরে তাঁদের জন্য একটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলে খবর।

পাত্রী কে?

পরিবার সূত্রের খবর, পাত্রীর নাম সোনাক্ষী অধিকারী। সোনাক্ষীর বাবা রাজ্য পুলিশের প্রাক্তন এসআই সত্যচরণ অধিকারী। দুই পরিবারের আলাপ দীর্ঘদিনের। জানা যাচ্ছে, গত শুক্রবার আইনি বিয়ে সেরেছিলেন কাঁথির বিজেপি সাংসদ। সেদিন নববধূকে সঙ্গে নিয়ে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজোও দেন সৌমেন্দু। আর সোমবার বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

তবে বিয়ের অনুষ্ঠানে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। সূত্রের খবর, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ বিজেপির কয়েকজন নেতা সৌমেন্দুর বিয়েতে উপস্থিত থাকলেও শুভেন্দু ছিলেন না।

ভাইয়ের বিয়ের পরিবর্তে সোমবার কোথায় ছিলেন শুভেন্দু? পরিবার সূত্রের খবর, সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংয়ের মেয়ের বিয়েও ছিল সোমবার। কিন্তু ভাইয়ের বিয়ে ছেড়ে কেন সন্দেশখালিতে ছিলেন বিরোধী দলনেতা, তা অবশ্য স্পষ্ট নয়। এ বিষয়ে শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```