Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শুভেন্দুর উল্টো সুর দিলীপের, ‘রিষড়ার ঘটনায় রাজ্যপাল যথেষ্টই করেছেন, আর কত করবেন’

অমল সরকার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকায় তিনি যে খুশি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একাধিকবার সে কথা প্রকাশ্যে বলেছেন। রিষড়ার (Rishra) ঘটনাতেও তিনি রাজ্যপালের ভূমিকায় অখুশি জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। অন্

শুভেন্দুর উল্টো সুর দিলীপের, ‘রিষড়ার ঘটনায় রাজ্যপাল যথেষ্টই করেছেন, আর কত করবেন’

শেষ আপডেট: 4 April 2023 15:22

অমল সরকার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকায় তিনি যে খুশি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একাধিকবার সে কথা প্রকাশ্যে বলেছেন। রিষড়ার (Rishra) ঘটনাতেও তিনি রাজ্যপালের ভূমিকায় অখুশি জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। অন্যদিকে, নানা ইস্যুর মতো রাজ্যপাল তথা রাজভবনের ভূমিকা নিয়ে শুভেন্দুর সঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতের অমিলও গোপন নেই। রিষড়ার ঘটনাতেও রাজ্যপালের ভূমিকা নিয়ে রাজ্য বিজেপির দুই নেতা দুই মেরুতেই রইলেন।

দ্য ওয়াল’-কে দিলীপ ঘোষ মঙ্গলবার বললেন, ‘রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা খুব ভাল। তিনি দার্জিলিং সফর সংক্ষিপ্ত করে কলকাতায় ফিরে এসেছেন। বিমান বন্দর থেকে সরাসরি রিষড়ায় ছুটে গিয়েছেন। মানুষকে অভয় দিয়েছেন। আর কত করবেন একজন রাজ্যপাল।’

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু হতাশ বর্তমান রাজ্যপাল এখনও পূর্বসূরি গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনকড়ের ভূমিকায় অবতীর্ণ না হওয়ায়। বিরোধী দলনেতার কথায়, ‘আমি চাই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করুন। এই রাজ্য সরকারের কাছে রিপোর্ট না চেয়ে কেন্দ্রীয় সরকাকে বলুন শিবপুর ও রিষড়া থানা এলাকাকে উপদ্রুত ঘোষণা করে ৩৫৫ ধারা জারি করতে।’

দিলীপ অবশ্য মনে করেন, ‘চলতি পরিস্থিতিতে রাজ্যপালের যা করার দরকার ছিল তিনি তা করেছেন। মানুষ যখন ভয়ের মধ্যে আছেন তখন তিনি পাশে গিয়ে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রী তো সেটুকুও করেননি।’

বিজেপির এই সর্ব ভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ আরও বলেন, ‘রাজ্যপাল নিশ্চয়ই কেন্দ্রকে রিপোর্ট দেবেন।’ শুভেন্দুর প্রতিক্রিয়া সম্পর্কে দিলীপের বক্তব্য, ‘রাজ্যপালের পদ সর্বদাই বিতর্কিত। কিন্তু আমি মনে করি না রাজ্যপালের পদ কোনও রাজনৈতিক পদ। এটি সাংবিধানিক পদ। তাঁকে নিরপেক্ষ থাকতে হবে।’

ধনকড়ের সঙ্গে তুলনা প্রসঙ্গে দিলীপ বলেন, ‘এক একজন রাজ্যপাল এক এক ভাবে কাজ করেন। কথাবার্তা, চিন্তাভাবনা আলাদা হয়। আগের জন রাজনীতিক ছিলেন। এখন যিনি আছেন তিনি আমলা ছিলেন। কিন্তু তিনি তাঁর পদের মর্যাদা রেখে কাজ করছেন কিনা সেটা দেখতে হবে। আমি মনে করি, বর্তমান রাজ্যপাল সমঝদার লোক। তিনি সঠিক ভূমিকা পালন করছেন, আগামী দিনেও করবেন।‘

এই রাজ্যপাল ধনকড়ের মতো নন, বিবৃতি না দিয়ে ৩৫৫ করে দেখান: শুভেন্দু


```