Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Weather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!

‘কাগজে-কলমে তদন্ত চাই না, ধৃতদের কি রাজনৈতিক যোগ রয়েছে?’ মোথাবাড়িকাণ্ডে এনআইএ-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

এনআইএ-র তরফে আদালতকে জানানো হয়েছে, ওই দিনের ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বা মূল চক্রান্তকারীকে ইতিমধ্যেই জালে তোলা হয়েছে। তবে ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের প্রশ্নে অস্বস্তি বাড়ল রাজনৈতিক মহলের।

‘কাগজে-কলমে তদন্ত চাই না, ধৃতদের কি রাজনৈতিক যোগ রয়েছে?’ মোথাবাড়িকাণ্ডে এনআইএ-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 13 April 2026 17:59

দ্য ওয়াল ব্যুরো: মালদহের কালিয়াচকে (Kaliachak) বিচারকদের আটকে রাখার ঘটনার তদন্তে কোনও রকম খামতি দেখতে রাজি নয় দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এনআইএ-র তরফে আদালতকে জানানো হয়েছে, ওই দিনের ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বা মূল চক্রান্তকারীকে ইতিমধ্যেই জালে তোলা হয়েছে। তবে ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের প্রশ্নে অস্বস্তি বাড়ল রাজনৈতিক মহলের।

মোথাবাড়ি কাণ্ড ও সুপ্রিম কোর্টের কড়াকড়ি

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি ও সুজাপুর এলাকা। পরিস্থিতি এমন চরমে পৌঁছয় যে, এসআইআর (SIR West Bengal) বা ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত সাত জন বিচারককে কালিয়াচক-২ নম্বর ব্লক অফিসের মধ্যে দীর্ঘক্ষণ আটকে রাখে উত্তেজিত জনতা। এই ঘটনায় আগেই উদ্বেগ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। সোমবার শুনানির সময় প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, ‘‘আমরা চাই না বিষয়টি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকুক। মোথাবাড়িতে যা ঘটেছে, তার প্রকৃত বিচার হওয়া প্রয়োজন।’’

রাজনৈতিক যোগসূত্র নিয়ে প্রশ্ন

তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার পরেই প্রধান বিচারপতির বেঞ্চ এনআইএ-র আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কারও কি কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে (West Bengal Assembly Election 2026) ?’’ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, এই মামলার তদন্ত যেন কেবল আইনি মারপ্যাঁচে আটকে না থাকে।

ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে কলকাতার বিশেষ সিবিআই আদালতে ১২টি এফআইআর দায়ের করেছে এনআইএ। তদন্তকারীরা আদালতে জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক জন আইএসএফ (ISF) নেতা এবং অন্য দুই জন কংগ্রেস নেতা বলে এনআইএ সূত্রে খবর। তবে তাঁদের রাজনৈতিক ভূমিকার গভীরতা ঠিক কতটা, সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

রবিবারই মোথাবাড়ি কাণ্ডের মূল চক্রান্তকারীকে গ্রেফতার করেছে এনআইএ। তদন্তকারীদের দাবি, ওই দিনের হামলার ঘটনা ছিল পরিকল্পিত। এসআইআর মামলা এবং বিচারকদের হেনস্থার এই জোড়া মামলার পরবর্তী শুনানিতে এনআইএ-কে ধৃতদের রাজনৈতিক প্রভাব ও চক্রান্তের জাল নিয়ে আরও স্পষ্ট তথ্য দিতে হবে।


```