Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

সুধা আমিষ ছোঁয়ার ভয়ে খাবার নিয়ে বিদেশ যান! তুমুল ট্রোলড, টুইটারে ট্রেন্ডিং ঋষি সুনকের শাশুড়ি

দ্য ওয়াল ব্যুরো: দিনদিয়েক আগেই ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি জানিয়েছিলেন, খাবারের পছন্দের ব্যাপারে খুবাই খুঁতখুঁতে তিনি। নিরামিষাশী হওয়ায় বাইরে কোথাও ঘুরতে গেলে তিনি হয় খাঁটি নিরামিষাশী রেস্তোরাঁয় খেতে যান, অথবা নিজ

সুধা আমিষ ছোঁয়ার ভয়ে খাবার নিয়ে বিদেশ যান! তুমুল ট্রোলড, টুইটারে ট্রেন্ডিং ঋষি সুনকের শাশুড়ি

শেষ আপডেট: 26 July 2023 08:15

দ্য ওয়াল ব্যুরো: দিনদিয়েক আগেই ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি জানিয়েছিলেন, খাবারের পছন্দের ব্যাপারে খুবাই খুঁতখুঁতে তিনি। নিরামিষাশী হওয়ায় বাইরে কোথাও ঘুরতে গেলে তিনি হয় খাঁটি নিরামিষাশী রেস্তোরাঁয় খেতে যান, অথবা নিজের হাতে খাবার বানিয়ে খান। কারণ তিনি ভয় পান, অন্য কোথাও খেলে হয়তো যে চামচ দিয়ে আমিষ খাবার পরিবেশন করা হয়েছে, সেই চামচ দিয়েই তাঁকে নিরামিষ খাবার পরিবেশন করা হবে। সেই ঘটনা সামনে আসার পর থেকেই ভারতের অন্যতম ধনী মানুষ সুধাকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং, সমালোচনা (Sudha Murthy Trolled)। এমনকী, টুইটারেও ট্রেন্ডিং হয়ে উঠেছেন তিনি (Sudha Murthy twitter trending)।

সম্প্রতি ইউটিউব সিরিজ 'খানে মে কেয়া হ্যায়'-এর একটি এপিসোডে দেখা গিয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি তথা লেখিকা, জনহিতৈষী সুধা মূর্তিকে। (Sudha Murthy twitter trending)

সেখানেই সুধা জানান, কাজের ব্যাপারে তিনি যতটা পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন, খাবারের ব্যাপারে তা একেবারে উল্টো (Sudha Murthy food habit)। সেখানে একেবারেই 'অ্যাডভেঞ্চারাস' নন তিনি। মাছ মাংস তো দূর, ডিম কিংবা রসুনও খান না সুধা। একজন নিরামিশাষী হিসেবে তিনি সবসময়ই ভয়ে ভয়ে থাকেন, আমিষ খাবারের সঙ্গে তাঁর খাবার যেন ছোঁয়াছুঁয়ি না হয়ে যায়।

এমনকী, বাইরে কোথাও ঘুরতে গেলেও নিরামিষ রেস্তোরাঁ ছাড়া তিনি খাবার খান না। ভারত থেকে বিদেশে যাওয়ার সময় সঙ্গে সবসময় চিঁড়ের মতো 'রেডি টু ইট' খাবার রাখেন তিনি, যেগুলো শুকনো কিংবা চটজলদি জলে মিশিয়ে খাওয়া যায়। তিনি আরও জানান, বাইরে খাওয়ার ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় ভয় হল, যদি তাঁকে আমিষ খাওয়ার চামচ দিয়েই খাবার পরিবেশন করা হয়!

সুধা আরও জানিয়েছেন, তাঁর একটি রান্নার ব্যাগ রয়েছে যাতে সব সময় একটা ছোট কুকার থাকে। সেই কুকারে নিজের খাবার নিজেই রান্না করে নেন তিনি। এক সময় তিনি নিজেই এটা নিয়ে মজা করলেও এখন সেটা অভ্যাসে পরিণত হয়েছে। আর সেই অভ্যেস তিনি পেয়েছিলেন তাঁর দিদার কাছ থেকে। '৬০ বছর আগে যখন আমার দিদা কোথাও যেতেন, আমি ওঁকে নিজের খাবার আনার জন্য উত্যক্ত করতাম। আমি জিজ্ঞাসা করতাম কেন উনি বাইরে খেতে পারেন না। উনি সহজভাবে উত্তর দিতেন, 'আমি এতে অভ্যস্ত! ' এখন, আমি নিজেকে তাঁর মতো আচরণ করতে দেখি। আমি যে দেশেই যাই না কেন, আমি সবসময় আমার নিজের খাবার নিয়ে যাই।"

তাঁর সেই বক্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়া এখন তাঁর খাদ্যাভ্যাস নিয়ে দু ভাগে বিভক্ত হয়ে গেছে। নেটিজেনদের একাংশ সুধাকেই সমর্থন জানিয়েছেন। তাঁদের দাবি, খাদ্যাভ্যাস একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই সুধা যদি খাবার সঙ্গে নিয়ে যান, বা বাইরের খাবার না খান, তাতে দোষের কিছু নেই।

একজন লিখেছেন, 'অনেক ভারতীয়ই বিদেশ ভ্রমণের সময় খাবার প্যাক করে নিয়ে যান। এটা তাঁর ব্যাপার। সুধা আমাদের বাড়ির যে কোনও বয়স্ক মানুষের মতো, যাঁরা গল্প করতে ভালবাসেন।'

https://twitter.com/Dharanyamsu/status/1684008959261442048?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1684008959261442048%7Ctwgr%5Efb5c7d88a534971e0e01223af3a6661004e6631f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fsudha-murty-trends-online-after-her-veg-non-veg-spoon-remark-2411854-2023-07-26

'খাদ্যাভ্যাস বা অন্যান্য ব্যক্তিগত অভ্যাসের ভিত্তিতে মানুষকে বিচার করা উচিত নয়। তার বদলে আমাদের জাতি নির্বিশেষে সকলের সঙ্গে সম্মানজনক ব্যবহার করার দিকে মনোনিবেশ করা উচিত,' মত অন্য একজনের।

https://twitter.com/svmurthy/status/1683990835397038080?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1683990835397038080%7Ctwgr%5Efb5c7d88a534971e0e01223af3a6661004e6631f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fsudha-murty-trends-online-after-her-veg-non-veg-spoon-remark-2411854-2023-07-26

কেউ কেউ যদিও অন্য কথা বলছেন। তাঁদের অনেকেই সুধা এবং নারায়ণকে সরাসরি জাতিবিদ্বেষী বলে দেগে দিয়েছেন। 'এই দম্পতিকে আরও বেশি কথা বলতে দেওয়া উচিত। ওরা যত মুখ খুলবে, ততই পরিষ্কার হয়ে যাবে ওরা কতটা অদ্ভুত এবং জাতিবিদ্বেষী!' মন্তব্য একজনের।

https://twitter.com/ratna_bajpai/status/1684039112729464832?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1684039112729464832%7Ctwgr%5Efb5c7d88a534971e0e01223af3a6661004e6631f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fsudha-murty-trends-online-after-her-veg-non-veg-spoon-remark-2411854-2023-07-26

এই তরজার মধ্যেই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সুধা মূর্তি। সদ্যই নীল পাখি উড়িয়ে দিয়ে টুইটারের লোগোতে 'এক্স' এনেছেন ইলেন মাস্ক। সেই 'এক্স'এও এখন সার্চ লিস্টের শুরুতেই সুধার নাম।

‘সাদামাটা’ জীবনযাত্রা নিয়ে নজিরবিহীন ট্রোলিং-এর শিকার সুধা মূর্তি, কী বলেছিলেন তিনি


```