Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

'দেশদ্রোহী' কাশ্মীরি ছাত্রদের জিভ কাটার নিদান শ্রীরাম সেনার, তিন লক্ষ টাকা উপহারও ঘোষণা

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরি কলেজ পড়ুয়াদের জিভ কেটে নেওয়া উচিত বলে দাবি করলেন শ্রী রাম সেনার কার্যকরী সভাপতি সিদ্দালিঙ্গ স্বামী। শুধু তাই নয়, যে বা যারা এই জিভ কাটার কাজ করতে পারবে, তাদের জন্য তিন লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছেন তিনি। কারণ,

'দেশদ্রোহী' কাশ্মীরি ছাত্রদের জিভ কাটার নিদান শ্রীরাম সেনার, তিন লক্ষ টাকা উপহারও ঘোষণা

শেষ আপডেট: 20 February 2020 14:06

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরি কলেজ পড়ুয়াদের জিভ কেটে নেওয়া উচিত বলে দাবি করলেন শ্রী রাম সেনার কার্যকরী সভাপতি সিদ্দালিঙ্গ স্বামী। শুধু তাই নয়, যে বা যারা এই জিভ কাটার কাজ করতে পারবে, তাদের জন্য তিন লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছেন তিনি। কারণ, তিন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের জয়ধ্বনি দিয়েছেন তাঁরা। জিভ কাটার নিদান ঘিরে স্বাভাবিক ভাবেই তুমুল বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ দাবি করেছে, ঘৃণা ছড়ানোর অপরাধে গ্রেফতার করা উচিত সিদ্দালিঙ্গ স্বামীকে। দু'দিন আগেই কর্নাটকের হুবলির একটি কলেজে তিন কাশ্মীরি পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁরা পাকিস্তানের সমর্থনে স্লোগান দিয়েছেন। এর পরে, বৃহস্পতিবার ছত্রপতি শিবাজির ৩৯৩ জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি জনসভার আয়োজন করা হয়েছিল বেঙ্গালুরুতে। সেই জনসভার মঞ্চ থেকে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান তোলেন সিদ্দালিঙ্গ স্বামী। জিভ কেটে ফেলার নিদান দেন ওই ছাত্রদের। সিদ্দালিঙ্গ বলেন, “যে তিন ছাত্র পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছেন, তাদের জিভ ছিঁড়ে আনতে পারলে তিন লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা ইমরান খানের দেশ নয় যেখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া যাবে। এটা মোদী ও শিবাজির দেশ।”

```