Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

শাহজাহানকে কি সত্যি স্বাধীনতা সংগ্রামী বললেন শোভনদেব? মন্তব্যে বিতর্ক বাংলায়

শোভনদেব জানান, শাহজাহান যদি কোনও দুর্নীতি করে থাকেন, তাহলে তিনি শাস্তি পাবেন এটাই কাম্য।

শাহজাহানকে কি সত্যি স্বাধীনতা সংগ্রামী বললেন শোভনদেব? মন্তব্যে বিতর্ক বাংলায়

শেষ আপডেট: 30 January 2024 18:19

দ্য ওয়াল ব্যুরো: শাহজাহান শেখ কোথায়, কেউ নিশ্চিতভাবে জানে না। অথচ তিনি আদালতে আগামী জামিনের আর্জি জানাচ্ছেন। এর অর্থ শাহজাহান তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছেন, ফোন ব্যবহার করছেন বলেও অনুমান করা যেতে পারে। তাও পুলিশ তাঁর খোঁজ পাচ্ছে না। কেন? এই প্রশ্নের উত্তরে তৃণমূলের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যা বললেন তাতে নতুন বিতর্ক শুরু হয়েছে। 

শাহজাহান সম্পর্কে কথা বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টেনে আনেন শোভনদেব চট্টোপাধ্যায়! তিনি বলেন, 'এগুলোকে সহজভাবে দেখবেন না। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনও পর্যন্ত বহু রাজ্যে বহু দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এমন কোনও মানে নেই।' 

যদিও শোভনদেব এও জানান, শাহজাহান যদি কোনও দুর্নীতি করে থাকেন, অপরাধ করে থাকেন, তাহলে তিনি শাস্তি পাবেন এটাই কাম্য। তিনি জানেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই আশা করেন। তাঁরা কখনই অপরাধকে প্রশ্রয় দেন না। 

সম্প্রতি শাহজাহানকে নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক 'ভদ্রলোক' বলেছিলেন। সে নিয়ে তুমুল বিতর্ক হয়। এবার অন্য এক বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যে চর্চা শুরু হল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, তিনি আদতে শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী বলতে চাননি। তিনি শুধুমাত্র তাঁদের প্রসঙ্গ টেনে শাহজাহানকে খুঁজে না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে চেয়েছেন। তাই তাঁর এমন বেফাঁস মন্তব্য। 

উল্লেখ্য, মঙ্গলবার আগামী জামিনের শুনানি হওয়ার কথা ছিল শেখ শাহজাহানের। কিন্তু মামলার শুনানি পিছিয়ে গেছে। আগামী সপ্তাহে শুনানি হওয়ার কথা ব্যাঙ্কশাল আদালতে।


```