Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

কেন্দ্রীয় এজেন্সির দাবি মানল আদালত, ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে শেখ শাহজাহান

সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তকে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হল। ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন শাহাজাহান। 

কেন্দ্রীয় এজেন্সির দাবি মানল আদালত, ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে শেখ শাহজাহান

শেখ শাহাজাহান

শেষ আপডেট: 1 April 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো: শেখ শাহজাহানকে হেফাজতে নিতে তৎপর ছিল ইডি। সেই আর্জি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিল তাঁরা। সোমবার সেই আবেদনই মান্যতা পেল। সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তকে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হল। ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন শাহাজাহান। 

গত শনিবার বসিরহাট আদালতে ইডি আবেদন জানিয়েছিল, শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে চায়। জেলে দীর্ঘক্ষণ জেরার পর আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার জন্য শাহজাহানকে গ্রেফতার করে তাঁরা। সোমবার বিশেষ ইডি আদালতে তাঁকে হাজির করিয়ে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, জমি দখল করে তা বিক্রি করত শাহাজাহান। সেই কালো টাকা চিংড়ির ব্যবসায় ঢালা হত সাদা করার জন্য। আদালতে ইডির দাবি, চিংড়ি বেচা-কেনা করে মোট ৩১ কোটি ২০ লক্ষ টাকা বেআইনি পথে পাচার করেছে শাহজাহান।

সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সেই হেফাজতের মেয়াদ শেষে তাঁকে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তারপরই শাহজাহানকে গ্রেফতার করে ইডি। তার বিরুদ্ধে তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতা করার অভিযোগও আছে।

ইডির আইনজীবী সোমবার আদালতে জানিয়েছেন, শাহজাহান নিজের দলের লোককেই ভেড়ির মালিক বানাত। তারপর তাদের দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমি দখলের কালো টাকা জমা করাত। দিনের পর দিন এইভাবে বেআইনি অর্থ লেনদেন হয়েছে। 

শাহজাহানের বিরুদ্ধে ইডির মূল অভিযোগ, দেশের সরকারি অর্থ তছরুপ করে বিদেশে পাচার মামলায় প্রায় ৩১ কোটি ২০ লক্ষ টাকা এ পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। আরও ১২ কোটি ৭৮ লক্ষ টাকার হদিস মিলছে। কিন্তু জেলে জেরার সময়ে শাহজাহান এ সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছেন না। 

শাহজাহানের ফাঁসি চেয়ে আদালত চত্বরে এদিন বিক্ষোভও দেখান আইনজীবীদের একাংশ। তাঁদের হাতে পোস্টার, প্ল্যাকার্ডও দেখা যায়। বিক্ষোভকারীদের বক্তব্য, মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে একাধিক সমাজবিরোধী কাজ করেছে শাহাজাহান। শুধু আইনজীবী হিসেবে নন, সাধারণ মানুষ হয়ে তারা চান শাহজাহানের ফাঁসি হোক।  


```