Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

'জঙ্গি নই, আমি শিল্পী', চিৎকার করে উঠলেন রোদ্দুর রায়! 'কেউ শিল্প বোঝে না', আক্ষেপ তাঁর

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ইউটিউবার রোদ্দুর রায়কে (Roddur Roy) ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। কিন্তু এদিনও তিনি জামিন পাননি। জোড়া মামলায় তাঁকে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একটি মামলায় পুলিশ হেফাজত, অন্য এক মামলায় জেল হেফাজত। শুনানি চল

'জঙ্গি নই, আমি শিল্পী', চিৎকার করে উঠলেন রোদ্দুর রায়! 'কেউ শিল্প বোঝে না', আক্ষেপ তাঁর

শেষ আপডেট: 14 June 2022 18:09

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ইউটিউবার রোদ্দুর রায়কে (Roddur Roy) ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। কিন্তু এদিনও তিনি জামিন পাননি। জোড়া মামলায় তাঁকে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একটি মামলায় পুলিশ হেফাজত, অন্য এক মামলায় জেল হেফাজত। শুনানি চলাকালীন 'শান্ত' রোদ্দুর রায় আদালত থেকে বেরিয়ে বলতে থাকেন, ' আমি জঙ্গি নই, আমি শিল্পী।' এখানেই থামেননি তিনি। আক্ষেপের সুরে বলেন, তাঁর শিল্প কেউ বোঝেনি।

গত মঙ্গলবার সকালে গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার রোদ্দুর রায়কে। তাঁর গ্রেফতারি নিয়ে শোরগোল পড়ে গেছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে জেল নির্দেশ দিয়েছিল আদালত। এদিন ফের তাঁকে আবার কোর্টে তোলা হয়েছিল। একটি মামলার শুনানি থাকলেও এদিন দুটি মামলা ওঠে আদালতে।

রোদ্দুর রায় ওরফে অনির্বাণ রায়ের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banতথা শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর সহ এক পুলিশ কর্তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেছেন। তাঁর নামে একাধিক অভিযোগ জমা পড়ার পরেই মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে একটি টিম গিয়ে গোয়ায় তাঁকে গ্রেফতার করে।

তবে রোদ্দুর রায়ের গ্রেফতারি নিয়ে দ্বিবিভক্ত সমাজ। কেউ বলছেন, একদম উচিত কাজ হয়েছে। আবার কেউ কেউ বলেছেন এই গ্রেফতারি বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয়েছে। যদিও এদিনও তিনি মুক্তি পেলেন না। সূত্রে খবর, জেলে সপ্তাহ খানেক বেশ শান্তই ছিলেন তিনি। আজও মুক্তি না পাওয়ায় বেশ বিমর্ষ হয়েই পড়েছেন রোদ্দুর।

https://youtu.be/6VKOdMJ1x8c

দুই মামলার শুনানি, জামিন পেলেননা রোদ্দুর রায়


```