Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে জ্বলে উঠল গাড়ি, হাসপাতালে ক্রিকেটার

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি রুরকির কাছে একটি ডিভাইডারে ধাক্কা মেরেছে। গাড়িতে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে পন্থকে। জ

ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে জ্বলে উঠল গাড়ি, হাসপাতালে ক্রিকেটার

শেষ আপডেট: 30 December 2022 03:56

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি রুরকির কাছে একটি ডিভাইডারে ধাক্কা মেরেছে। গাড়িতে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে পন্থকে।

জানা গেছে, রুরকির কাছে একটি হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। নিজের মার্সিডিজ গাড়িটি নিজেই চালাচ্ছিলেন পন্থ। দিল্লি থেকে উত্তরাখণ্ড যাচ্ছিলেন তিনি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে-মুচড়ে যায় চার চাকা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, তাঁর মাথার পিছন দিকে আঘাত লেগেছে।

জানা গিয়েছে, দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যাওয়ার আগে কোনওমতে জানলার কাচ ভেঙে বেরিয়ে আসেন পন্থ। তাই এ যাত্রা প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন পন্থ।

তবে পন্থের শরীরে পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক না হলেও, ভালই চোট রয়েছে। আপাতত দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন পন্থ।

পেলের শেষকৃত্য স্টেডিয়ামে! যেখানে শুরু করেছিলেন, সেই মাঠেই ২৪ ঘণ্টা শায়িত থাকবে দেহ


```