Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

আরজি করের জের? বর্ধমান পুলিশের উদ্যোগে চালু হল 'ভরোসা অ্যাপ'

বহু ক্ষেত্রে থানায় অভিযোগ জানানোর পরও পুলিশি সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ ওঠে। বিষয়টি অজানা নয় পুলিশ কর্তাদেরও।

আরজি করের জের? বর্ধমান পুলিশের উদ্যোগে চালু হল 'ভরোসা অ্যাপ'

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে চালু হল ভরসা অ্যাপ।

শেষ আপডেট: 10 September 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো: বহু ক্ষেত্রে থানায় অভিযোগ জানানোর পরও পুলিশি সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ ওঠে। বিষয়টি অজানা নয় পুলিশ কর্তাদেরও। এবার এদিকে নজর দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

জেলা পুলিশের উদ্যোগে চালু করা হল ভরসা অ্যাপ। জেলার পুলিশ সুপার আমনদীপের দাবি, সাধারণ মানুষের হয়রানি কমাতে এই নয়া অ্যাপ আনা হল। 

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি একাধিকবার কলকাতার বিভিন্ন এলাকায় পুলিশকে আক্রান্ত হতেও দেখা গেছে। জেলায় জেলায়ও পুলিশের একাংশের কার্যকলাপের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে। পর্যবেক্ষকদের মতে, তারই জেরে মানুষের আস্থা ফিরে পেতে পুলিশের তরফে এই বিশেষ অ্যাপ আনা হল। যার নামকরণও বেশ তাৎপর্যপূর্ণ-'ভরোসা অ্যাপ'!

এই অ্য়াপের মাধ্যমে বাড়ি বসেই পুলিশে অভিযোগ দায়ের করা যাবে।শুধু অভিযোগ দায়েরই নয়, এবিষয়ে পুলিশও কী পদক্ষেপ করল তাও উল্লেখ করা হবে সেখানে। অর্থাৎ একদিকে সাধারণ মানুষের অভিযোগের দ্রুত সমাধান যেমন করা যাবে তেমনই সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কের উন্নতি হবে বলেও মনে করছেন জেলা পুলিশের শীর্ষ কর্তারা।

জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, অনেক সময় দেখা যায় স্থানীয় থানায় সুবিচার না পেয়ে মানুষ এসপিকে অফিসে ছুটে আসছেন। নয়া অ্যাপটি এসপি অফিস থেকেই পরিচালনা করা হবে। জেলার পুলিশ কর্তারাই অভিযোগগুলি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেবেন। এর ফলে দ্রুত সমস্যার সমাধান হবে।

পুলিশ জানিয়েছে, মোবাইলের প্লে স্টোর এ গিয়ে 'ভরোসা' অ্যাপ ডাউনলোড করা যাবে। অ্যাপ ডাউনলোড হয়ে গেলে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পেজ খুলবে। সেখানে অভিযোগকারীর বিস্তারিত বিবরণ উল্লেখ করে অভিযোগ জানানো যাবে। 


```