Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

দিল্লি বিমানবন্দরে সন্দেহজনক কালো ব্যাগ ঘিরে আতঙ্ক, অনুমান বিস্ফোরক রয়েছে

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের কাছে একটি সন্দেহজনক কালো ট্রলি ঘিরে আতঙ্ক ছড়াল। ব্যাগটি উদ্ধার করে সিআইএসএফ। সঙ্গে সঙ্গেই খবর যায় দিল্লি পুলিশে। বিমানবন্দরে পৌঁছয় বম্ব স্কোয়াডের বিশেষজ

দিল্লি বিমানবন্দরে সন্দেহজনক কালো ব্যাগ ঘিরে আতঙ্ক, অনুমান বিস্ফোরক রয়েছে

শেষ আপডেট: 31 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের কাছে একটি সন্দেহজনক কালো ট্রলি ঘিরে আতঙ্ক ছড়াল। ব্যাগটি উদ্ধার করে সিআইএসএফ। সঙ্গে সঙ্গেই খবর যায় দিল্লি পুলিশে। বিমানবন্দরে পৌঁছয় বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা। নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা বিমানবন্দর। পুলিশের অনুমান, ওই ব্যাগে ভর্তি রয়েছে বিস্ফোরক পদার্থ, সম্ভবত আরডিএক্স। ব্যাগটি এখনও খোলা হয়নি। সেটি পরীক্ষা করে দেখছে বম্ব স্কোয়াড। দিল্লি পুলিশ জানিয়েছে, রাত ১টা নাগাদ ব্যাগটি খুঁজে পাওয়া যায় দিল্লি বিমানবন্দরের দু’নম্বর গেটের কাছে। ৪ নম্বর পিলারের কাছে পড়েছিল ব্যাগটা। সিআইএসএফের এক আধিকারিক ব্যাগটা উদ্ধার করার পরেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায় বিমানবন্দরে। ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের স্পেশাল টিম। নামানো হয় ডগ স্কোয়াড। রাত দেড়টা নাগাদ পৌঁছয় 'বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড  (BDDS)"। রাত তিনটে নাগাদ ব্যাগটিকে বিমানবন্দরের বাইরে সেফ জ়োনে নিয়ে যাওয়া হয়। বম্ব স্কোয়াডের প্রাথমিক অনুমান ব্যাগের মধ্যে আরডিএক্স থাকার সম্ভাবনা রয়েছে। স্ক্যান করে বোঝা যাচ্ছে ব্যাগের ভিতরে বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতি রয়েছে। ব্যাগের এক্স-রে ইমেজও নেওয়া হয়েছে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (বিমানবন্দর) সঞ্জয় ভাটিয়া বলেছেন, ‘‘ব্যাগটা খুঁজে পায় সিআইএসএফ। রাতের বেলা বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই ব্যাগ। আমাদের অনুমান ভিতরে বিস্ফোরক রয়েছে। রাতেই বিমানবন্দরের সব যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। গোটা বিমানবন্দর চত্বরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’’ শুক্রবার সকাল থেকে বোম আতঙ্ক ছড়িয়েছে রাজধানীর সর্বত্র। জাতীয় সড়কগুলিতে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। আগামী ২৪ ঘণ্টা বিমানবন্দর চত্বরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে। বাস স্ট্যান্ডগুলিতে, রেল স্টেশনে, মেট্রো স্টেশনগুলিতেও নজরদারি চালানো হবে। গতকাল ৩১ অক্টোবর রাজ্যের মর্যাদা হারিয়ে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) আগেই জানিয়েছিল, এই পরিকল্পনা ভেস্তে দিতে যাবতীয় প্রচেষ্টা চালাবে জঙ্গিরা। কেন্দ্রীয় গোয়েন্দারা এমন আশঙ্কা করে নির্দিষ্ট তথ্য দেওয়ার পরেই রাজধানী দিল্লিতে হাই অ্যালার্ট জারি হয়। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী,  জম্মু-কাশ্মীর ছাড়াও জঙ্গিদের হিট লিস্টে রয়েছে রাজধানী দিল্লি।  সেখানকার সরকারি দফতর, বিমানবন্দর, রেলস্টেশনে হামলার আশঙ্কা রয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, রাজধানীর আনাচেকানাচে নিরাপত্তা ও টহলদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯ -এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a8/

```