Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিয়েবাড়িতে রসগোল্লা নিয়ে তুলকালাম, বয়ে গেল রক্তগঙ্গা! প্রাণ গেল এক তরুণের, জখম পাঁচ

দ্য ওয়াল ব্যুরো: একই সঙ্গে চলছিল জোড়া-বিয়ে (wedding)। কন্যাপক্ষের দুই বোনের সঙ্গে পাত্রপক্ষের দুই ভাইয়ের চারহাত এক হচ্ছে তখন। চলছে জমিয়ে খাওয়া-দাওয়াও। কিন্তু তার মধ্যেই বেঁধে গেল খণ্ডযুদ্ধ, তাও কিনা সামান্য রসোগোল্লাকে কেন্দ্র করে। খাবারের

বিয়েবাড়িতে রসগোল্লা নিয়ে তুলকালাম, বয়ে গেল রক্তগঙ্গা! প্রাণ গেল এক তরুণের, জখম পাঁচ

শেষ আপডেট: 28 October 2022 06:39

দ্য ওয়াল ব্যুরো: একই সঙ্গে চলছিল জোড়া-বিয়ে (wedding)। কন্যাপক্ষের দুই বোনের সঙ্গে পাত্রপক্ষের দুই ভাইয়ের চারহাত এক হচ্ছে তখন। চলছে জমিয়ে খাওয়া-দাওয়াও। কিন্তু তার মধ্যেই বেঁধে গেল খণ্ডযুদ্ধ, তাও কিনা সামান্য রসোগোল্লাকে কেন্দ্র করে। খাবারের পাতে রসগোল্লা (rasgulla) পড়েনি কেন, সেই অভিযোগে দুপক্ষের মধ্যে ছুরির হামলায় (stab) মৃত্যু হল একজনের! আহত হয়েছেন আরও অনেকে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তরপ্রদেশের আগ্রা (Agra) জেলার এতমাদপুরে। উসমান আহমেদ নাম এক ব্যক্তির দুই মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছিল ওয়াকার আহমেদের দুই ছেলের। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি চলছিল খাওয়া-দাওয়াও। সেই সময় আচমকাই রসগোল্লা না দেওয়া নিয়ে ঝামেলা বেঁধে যায় পাত্র ও পাত্রীপক্ষের মধ্যে। প্রাথমিকভাবে কথাকাটাকাটি শুরু হলেও পরে তা গড়ায় হাতাহাতিতে। চেয়ার, খাবারের থালা, গ্লাস, এমনকী, কাঁটাচামচ এবং চামচ ছোড়াছুড়িও শুরু হয় দু-পক্ষের মধ্যে।

তারপরেই দু-পক্ষের কোনও একজন ছুরি নিয়ে আক্রমণ শুরু করে। ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সান্নি নামে বছর কুড়ির এক অতিথি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এতমাদপুরের স্টেশন হাউজ অফিসার সর্বেশ কুমার জানিয়েছেন, এই ঘটনায় আরও অন্তত ১২ জন ছুরির আঘাতে গুরুতরভাবে জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবক সান্নির কাকা এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছেন। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

অ্যাঞ্জেলিনা হবেন বলে সার্জারি, ‘জোম্বি’ হয়ে জেলে যান ইরানি তরুণী! আসলে কেমন দেখতে তিনি


```