Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?

পুজো অনুদান প্রত্যাখ্যান রানাঘাটের ৪ এর পল্লী পুজো কমিটির, সাধুবাদ বিধায়কের

রানাঘাট থানার ৪ এর পল্লী দুর্গাপুজো কমিটির পুজোর এবার ৭৪ বছর। প্রাক ৭৫ বছরের পুজোয় ৪ এর পল্লীর এবারের ভাবনা কালের বোধন। বড় বাজেটের পুজো হলেও এবার রাজ্য সরকারের ঘোষণা করা অনুদানের ১ লক্ষ ১০ হাজার টাকা নিতে অস্বীকার করেছেন পুজো উদ্যোক্তারা। 

পুজো অনুদান প্রত্যাখ্যান রানাঘাটের ৪ এর পল্লী পুজো কমিটির, সাধুবাদ বিধায়কের

শেষ আপডেট: 2 August 2025 19:59

দ্য ওয়াল ব্যুরো: পুজো অনুদান প্রত্যাখ্যান করল রানাঘাটের ৪ এর পল্লী পুজো কমিটি।(Ranaghat 4 Pally Puja Committee) পুজো কমিটির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন রানাঘাট (Ranaghat) উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।(Parthasarathi Chatarjee)

রানাঘাট থানার ৪ এর পল্লী দুর্গাপুজো কমিটির পুজোর এবার ৭৪ বছর। প্রাক ৭৫ বছরের পুজোয় ৪ এর পল্লীর এবারের ভাবনা কালের বোধন। বড় বাজেটের পুজো হলেও এবার রাজ্য সরকারের ঘোষণা করা অনুদানের ১ লক্ষ ১০ হাজার টাকা নিতে অস্বীকার করেছেন পুজো উদ্যোক্তারা।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগে সম্প্রতি বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার  রাজ্যের বারোয়ারি পুজো কমিটি গুলিকে পুজোর জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান (Puja Grant) দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুদানই প্রত্যাখ্যান করল রানাঘাটের ৪এর পল্লী পূজা কমিটি।

পুজো কমিটির সেই সিদ্ধান্তকে সমর্থন করে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, যে সরকার কর্মীদের ডিএ (DA) দিতে পারে না, যে রাজ্যে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়, সেখানে পুজো কমিটিগুলিকে লাখ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার। তাই পুজো কমিটির অনুদান প্রত্যাখানের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।


```