Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

আবার একগুচ্ছ লোকাল বাতিল করল রেল! টানা দু'দিন বন্ধ থাকবে যে সব ট্রেন

ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার কথা জানাল পূর্ব রেল।

আবার একগুচ্ছ লোকাল বাতিল করল রেল! টানা দু'দিন বন্ধ থাকবে যে সব ট্রেন

ফাইল ছবি।

শেষ আপডেট: 19 July 2024 15:50

দ্য ওয়াল ব্যুরো: ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার কথা জানাল পূর্ব রেল। আগামী ২০ ও ২১ জুলাই শিয়ালদহ মেইন শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে রেল।

রেল সূত্রে জানানো হয়েছে, রেললাইন সংস্কারের কাজ হবে। সেকারণেই এই সিদ্ধান্ত। ফলে সপ্তাহান্তে আবার দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রীরা। 

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২০ জুলাই শনিবার বাতিল থাকবে- ডাউন কল্যাণী-সীমান্ত (৩১১৯২). আপ নৈহাটি-ব্যান্ডেল (৩৭৫৫৭/ ডিএন ৩৭৫৫৮), আপ শিয়ালদহ–শান্তিপুর (৩১৫৪১/ ডিএন৩১৫৪০) এবং আপ শিয়ালদহ–রানাঘাট(৩১৬৩১/ ডিএন ৩১৬৩৬) লোকাল ট্রেন।

একইভাবে রবিবার ২১ জুলাই বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। এগুলি হল নৈহাটি-ব্যান্ডেল: আপ ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫২৫, ৩৭৫২৭ এবং নৈহাটি-ব্যান্ডেল: ডাউন ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫২৬ এবং ৩৭৫২৮। এছাড়াও শিয়ালদহ–কৃষ্ণনগর: আপ ৩১৮১১, ৩১৮১৩ / ডাউন  ৩১৮১২,  ৩১৮১৪, শিয়ালদহ–শান্তিপুর: আপ ৩১৫১১, ৩১৫১৩ / ডাউন ৩১৫১৪, ৩১৫১৬, শিয়ালদহ–রানাঘাট: আপ ৩১৬১১ / ডাউন ৩১৬১৪, নৈহাটি- কল্যাণী সীমান্ত: আপ ৩১১৯১, শিয়ালদহ–কল্যাণী: আপ ৩১৩১১, ৩১৩১৩ / ডাউন ৩১৩১৪, ৩১৩১৬ এবং রানাঘাট–নৈহাটি: আপ ৩১৭১১ /ডাউন ৩১৭১২।

রেলের তরফে আরও জানানো হয়েছে, ২০ জুলাই ৩১৩৪১ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশনে শেষ হবে। অন্যদিকে ২১ জুলাই রবিবার ৩১৩১২ কল্যাণী সীমান্ত–শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের বদলে নৈহাটি থেকে ছাড়বে।


```