Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

পরকীয়ার 'শাস্তি দিতে' পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি মহিলাকে! নলহাটিতে গ্রেফতার স্বামী

সীমার শ্বশুরবাড়ির অভিযোগ, এলাকার এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। এই বিষয় নিয়ে দাম্পত্যকলহও চলছিল দীর্ঘদিন।

পরকীয়ার 'শাস্তি দিতে' পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি মহিলাকে! নলহাটিতে গ্রেফতার স্বামী

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 November 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: পরকীয়ায় (extramarital affair) জড়িয়ে পড়েছে স্ত্রী! এমন এক অভিযোগের শাস্তি দিতেই স্ত্রীকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই তরুণী। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে (Nalhati shooting extramarital affair)। অভিযুক্ত স্বামী রাজু খানকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (gunshot in nalhati husband arrested)।  

নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া এলাকার বাসিন্দা সীমা খান। কয়েক বছর আগে তাঁর বিয়ে হয় রাজু খানের সঙ্গে। সীমা স্থানীয় একটি বিউটি পার্লার চালান এবং প্রতিদিনের মতো শনিবার রাতেও কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, ঠিক সেই সময়ই পথে তাঁকে আটকায় স্বামী।

স্থানীয় সূত্রের দাবি, কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে পরপর চার রাউন্ড গুলি চালায় রাজু। দুটি গুলি লাগে সীমার হাতে, আরও দুটি কোমরে। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তার উপর ঢলে পড়েন। আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বক্তব্য, তাঁর অবস্থা এখনও সংকটজনক।

ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আলোড়ন। কেন এভাবে স্ত্রীকে খুনের চেষ্টা করল রাজু? সীমার শ্বশুরবাড়ির অভিযোগ, এলাকার এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। এই বিষয় নিয়ে দাম্পত্যকলহও চলছিল দীর্ঘদিন। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে পরকীয়া-ই কি আসল মোটিভ, নাকি অন্য কোনও কারণ লুকিয়ে আছে, সব দিকই খুঁটিয়ে দেখা হবে।


```