Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ভোট পরবর্তী হিংসা ইন্দাসে, তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

ভোট পরবর্তী হিংসা ইন্দাসে, তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা ছড়াল ইন্দাসে

শেষ আপডেট: 26 May 2024 15:30

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা ছড়াল ইন্দাসে। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

ভোট পর্ব মিটতেই বিক্ষিপ্ত হিংসা দেখা দিয়েছে ইন্দাস ব্লকে। কড়িসুন্ডা গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়া হয়।তৃণমূলের অভিযোগ, জয়নগর গ্রামে নির্বাচনের জন্য লাগানো তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। রাতে অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি।

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, "বিজেপি প্রার্থী নিজের হার নিশ্চিত বুঝে ঝামেলা পাকানোর জন্য রাতের বেলায় ইন্দাসে যান। তাঁর সঙ্গে কয়েকজন দুষ্কৃতী ছিল। তারাই রাতে জয়নগর গ্রামে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেয়। এটাই বিজেপির কালচার। তাদের কালচারকে ধিক্কার জানাই। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছ নালিশ জানানো হবে।"

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি, "এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি এই ধরনের কাজ করে না। কোনও রাজনৈতিক দলের দলীয় পতাকা নীচে পড়ে থাকলে বিজেপি কর্মী তা তুলে দেয়। তৃণমূল হারছে ৪ তারিখে বুঝতে পারবে।"


```