Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্ক

স্তব্ধ চার্চে একা প্রার্থনা পোপ ফ্রান্সিসের, ইস্টার সানডের করুণ দৃশ্যে আর্দ্র সারা বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর কাঁটা পেরিয়ে গেছে এক লক্ষ। থমথম করছে গোটা বিশ্ব। প্রতিদিন যেন লাশ গোনার পালা দেশে-দেশে, শহরে শহরে। কয়েক মাস আগে পর্যন্তও যে সব শহরে কখনও আলো নিভত না, সে সব জায়গায় শ্মশানের স্তব্ধতা। মানুষ নেই। মানুষ থাকলেও তার পাশে

স্তব্ধ চার্চে একা প্রার্থনা পোপ ফ্রান্সিসের, ইস্টার সানডের করুণ দৃশ্যে আর্দ্র সারা বিশ্ব

শেষ আপডেট: 12 April 2020 14:43

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর কাঁটা পেরিয়ে গেছে এক লক্ষ। থমথম করছে গোটা বিশ্ব। প্রতিদিন যেন লাশ গোনার পালা দেশে-দেশে, শহরে শহরে। কয়েক মাস আগে পর্যন্তও যে সব শহরে কখনও আলো নিভত না, সে সব জায়গায় শ্মশানের স্তব্ধতা। মানুষ নেই। মানুষ থাকলেও তার পাশে অন্য মানুষ নেই। করোনাভাইরাসের দাপটে যেন অল্প সময়ে একা হয়ে গেছে গোটা পৃথিবী। এমনই এক সময়ে সেই পরম একাকীত্বের আবহে অভূতপূর্ব সুন্দর অথচ হৃদয়বিদারক এক দৃশ্যের সাক্ষী হল বিশ্ব। পবিত্র ইস্টারের দিনে ভ্যাটিকান সিটিতে একা প্রাথর্না করলেন পোপ ফ্রান্সিস। দু'চোখে জল নিয়ে বললেন, “নিজেকে যেন খাঁচাবন্দি মনে হচ্ছে।” রবিবার ছিল ইস্টার সানডে। এই দিনের বিশেষ উৎসবে ও প্রার্থনায় হাজার হাজার মানুষ জড়ো হন ভ্যাটিক্যানে। বছরের পর বছর এমনটাই হয়ে আসছে। গতবারও এসেছিলেন ৭০ হাজার মানুষ। পোপ প্রার্থনা করেছিলেন সকলকে নিয়ে। গমগম করে উঠেছিল চার্চ। কিন্তু এইবারে সব যেন হারিয়ে গেছে মারণ ভাইরাসের করাল গ্রাসে। পোপ ফ্রান্সিস যদিও হারাতে দেননি শেষ সুতোটুকু। তাই একাই এসে পৌঁছন ভ্যাটিকানের চার্চে। করুণ প্রার্থনা করেন স্তব্ধ গির্জাগৃহে। একাই জ্বালান আলো। সামনে কেবল ক্যামেরা, যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে পৌঁছে গেল সেই দৃশ্য। এবছরের মার্চ মাস থেকে কার্যত মৃত্যুপুরী হয়ে ওঠে ইতালি। সেই মৃত্যুর সংখ্যা এখন খানিকটা কমের দিকে। কিন্তু অবরুদ্ধ দেশ এখনও ছন্দে পেরেনি এতটুকু। তাই চারদেওয়ালের মধ্যেই বন্দি সকলে। প্রার্থনা করছেন নিরালায়। স্পর্শ বাঁচাতে একে অপরের থেকে কয়েক হাত দূরেই থাকছেন সকলে। এরই মধ্যে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে একা পোপ ফ্রান্সিস। মহামারী পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই ভ্যাটিকানে একা দাঁড়িয়ে পোপ ফ্রান্সিসকে রোজ হাত নাড়তে দেখা গেছে ফাঁকা প্রান্তরের দিকে তাকিয়ে। কয়েক দিন আগে অসংখ্য মৃত্যুর খবর পেয়ে বেরিয়ে এসেছিলেন বিশ্বের বৃহত্তম গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে। একা প্রার্থনা করেন সমস্ত মানবজাতির জন্যে৷ সেদিন ঝিরিঝিরি বৃষ্টি মাথায় এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, “আমরা সবাই এক নৌকায় এখন। আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে।” রবিবার ইস্টারের বক্তৃতায় ফ্রান্সিস বাইবেলে থাকা সেই নারীর কথা উল্লেখ করেন, যিনি যীশুর শূন্য কবর আবিষ্কার করে হতভম্ব হয়ে গিয়েছিলেন। মৃত যীশু সেদিন ফের জীবিত হয়ে উঠেছিলেন বলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। পোপ বলেন, “সে সময়েও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছিল সেখানে। প্রয়োজন ছিল সবকিছু পুনর্নির্মাণের। বেদনাদায়ক সে স্মৃতি, যেখানে আশা বলতে কিছুই ছিল না। সেটি ছিল সবচেয়ে অন্ধকার সময়। ভয় পেও না, আতঙ্কের কাছে সমর্পিত হোয়ো না। এটাই ছিল তখন একমাত্র আশার বার্তা। আজ আমাদের জন্যও এটা বলা হয়েছে।” গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাদুর্ভাব হয় নোভেলকরোনাভাইরাসের। প্রাণঘাতী এই ভাইরাস এরই মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এক লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রায় ২০ লক্ষ মানুষ আক্রান্ত। বিশ্বের বেশির ভাগ দেশই অবরুদ্ধ। ইতালিতে মৃত্যুমিছিল ছুঁয়েছে প্রায় ২০ হাজার, আক্রান্ত দেড় লক্ষের উপর। এমনই অসহায় এক পরিস্থিতিতে বেদনাবিধুর প্রার্থনায় সকলের মন আর্দ্র করে তুললেন পোপ ফ্রান্সিস।

```