Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

যাদবপুর কাণ্ড: ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর (Jadavpur student death) ঘটনায় ধৃত ১২ জনের বিরুদ্ধে এবার পকসো আইনের ধারা যুক্ত করল পুলিশ (Police filed case under POCSO act)। সূত্রের খবর, মৃত পড়ুয়াকে গেঞ্জি খুলিয়ে যৌন হেনস্থা ক

যাদবপুর কাণ্ড: ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের পুলিশের

শেষ আপডেট: 8 September 2023 11:55

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর (Jadavpur student death) ঘটনায় ধৃত ১২ জনের বিরুদ্ধে এবার পকসো আইনের ধারা যুক্ত করল পুলিশ (Police filed case under POCSO act)। সূত্রের খবর, মৃত পড়ুয়াকে গেঞ্জি খুলিয়ে যৌন হেনস্থা করার প্রমাণ মিলেছে। তারপরই এই পকসো আইনের ধারায় নতুন মামলার দায়ের করা হয়েছে।

গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। মৃতের পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে তাদের ছেলেকে রীতিমতো র‍্যাগিং করা হয়েছে। সেইসঙ্গে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগও তোলা হয়েছে।

ছাত্র মৃত্যুর ঘটনার পর তার বগুলার বাড়িতে দেখা করতে যায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন (Police filed case under POCSO act in Jadavpur case)। সাক্ষাৎ শেষে কমিশন চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, 'ছেলেটির বয়স এখনও ১৮ বছর হয়নি। মৃত্যুর দিন পর্যন্ত ধরলে তার বয়েস হয় ১৭ বছর ৯ মাস ৯ দিন। যেহেতু ওকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছিল এবং শরীরের নানা জায়গায় সিগারেটের ছ্যাঁকা পাওয়া গেছে, তার উপর ও বাড়িতে ফোন করে জানিয়েছিল, ওকে সমকামী বলে উত্ত্যক্ত করা হচ্ছে– সব মিলিয়ে এটা যৌন নির্যাতনের পর্যায়ে পড়ে।'

তারপরই সংবাদমাধ্যমকে মৃত ছাত্রের নাম, পরিচয় ও ছবি ব্যবহার না করতে নিষেধ করা হয় কমিশনের পক্ষ থেকে। যদিও পুলিশ এতদিন এই মৃত্যুর ঘটনার সঙ্গে পকসো আইন যুক্ত করেনি। ঘটনার প্রায় একমাস পরে নতুন করে মামলা দায়ের করা হয়। সেখানে পকসো আইনের ধারা যোগ করেছে পুলিশ।

ঘটনার দিন রাতে হস্টেলে ঠিক কী ঘটেছিল, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একাধিক লোককে জেরা করা হয়েছে। এমনকী ধৃতদের পরিবারের লোকজনকেও থানায় ডেকে পাঠানো হয়েছিল। ধৃতরা এখন আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: যাদবপুরে ব়্যাগিং ঠেকাতে উন্নত প্রযুক্তি ব্যবহারের ভাবনা, স্পট ভেরিফিকেশন করল ইসরো


```