Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

ভাইরাসের জিনোম সিকুয়েন্সিং করে যেতে হবে, করোনা ঠেকাতে উচ্চপর্যায়ের বৈঠক মোদীর

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় ঢেউ (Covid Third Wave) কি তবে আসন্ন? কোভিড নিয়ন্ত্রণে শুক্রবার ফের জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই বৈঠকে এমনই আভাস মিলেছে। প্রধানমন্ত্রী বলেছেন, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মধ্যে

ভাইরাসের জিনোম সিকুয়েন্সিং করে যেতে হবে, করোনা ঠেকাতে উচ্চপর্যায়ের বৈঠক মোদীর

শেষ আপডেট: 11 September 2021 02:20

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় ঢেউ (Covid Third Wave) কি তবে আসন্ন? কোভিড নিয়ন্ত্রণে শুক্রবার ফের জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই বৈঠকে এমনই আভাস মিলেছে। প্রধানমন্ত্রী বলেছেন, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মধ্যে কোভিডের তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। ভাইরাসের নতুন প্রজাতি আসছে কিনা বা ভাইরাস রূপ বদলাচ্ছে কিনা তা জানতে জিনের বিন্যাস বা জিনোম সিকুয়েন্সিং করে যেতে হবে। পাশাপাশি, রাজ্যগুলিতে কী পরিমাণ মেডিক্যাল অক্সিজেন মজুত আছে, অক্সিজেন সিলিন্ডারের জোগান কতটা তাও খেয়াল রাখতে হবে। রাজ্যগুলিতে বর্তমান কোভিড পরিস্থিতি দেখে টিকাকরণের গতি বাড়ানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী। গতকালের বৈঠকে রাজ্যগুলিকে বলা হয়েছে, কোভিডের থার্ড ওয়েভ এলে সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিতে হবে সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে। ওষুধপত্র, অ্যাম্বুল্যান্স পরিষেবা, টিকাকরণ, মেডিক্যাল লিকুইড অক্সিজেন কী পরিমাণে আছে, জরুরি অবস্থা তৈরি হলে ঠিকমতো পরিষেবা পাওয়া যাবে কিনা তার আগাম পরিকল্পনা করে রাখতে হবে। https://twitter.com/narendramodi/status/1436372333174792193 কোভিডের দ্বিতীয় ঢেউতে দেশে মেডিক্যাল অক্সিজেনের ঘাটতি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগে সরব হয়েছিল বেশ কয়েকটি রাজ্য। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মামলা গড়িয়েছিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবধি। সেই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আগে থেকেই অক্সিজেনে পর্যাপ্ত জোগান রাখার পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি জানান, অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, পিএসএ প্ল্যান্টের পরিকাঠামো আগে থেকে দেখে রাখতে হবে। রাজ্যের প্রতিটি জেলায় কম করেও ৯৬১টি অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক ও ১৪৫০ টি মেডিক্যাল গ্যাস পাইপলাইন বসানোর চেষ্টা চলছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```