Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

ছাত্রদের সমর্থন করায় পুলিশ রাতে তুলে নিয়ে গেল নামী ফটোগ্রাফারকে

দ্য ওয়াল ব্যুরো : আল জাজিরা টিভির সাক্ষাৎকারে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের হয়ে মুখ খুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলম। কয়েক ঘন্টার মধ্যেই তাঁর বাড়িতে হানা দিল ২০ জন সাদা পোশাকের পুলিশ। ৬৩ বছর বয়স্ক আলোকচিত্রীকে বন্দি করে ভোররাতে নিয়ে গ

ছাত্রদের সমর্থন করায় পুলিশ রাতে তুলে নিয়ে গেল নামী ফটোগ্রাফারকে

শেষ আপডেট: 6 August 2018 12:50

দ্য ওয়াল ব্যুরো : আল জাজিরা টিভির সাক্ষাৎকারে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের হয়ে মুখ খুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলম। কয়েক ঘন্টার মধ্যেই তাঁর বাড়িতে হানা দিল ২০ জন সাদা পোশাকের পুলিশ। ৬৩ বছর বয়স্ক আলোকচিত্রীকে বন্দি করে ভোররাতে নিয়ে গেল থানায়। পুলিশ অফিসার মসিউর রহমান বলেছেন, শহিদুল বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন, ভুল তথ্য দিচ্ছিলেন। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি।  কিন্তু তিনি যথাযথ উত্তর দিচ্ছেন না। তবে  স্বীকার করেছেন, গণমাধ্যমে যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত। শহিদুল আলমের বিশিষ্ট বন্ধু তথা নারীঅধিকার কর্মী শিরিন হক বলেছেন, তাঁকে কী মামলা দেওয়া হবে বোঝা যাচ্ছে না। আমাদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।  বিভিন্ন মানবাধিকার সংগঠন অবিলম্বে বর্ষীয়ান আলোকচিত্রীর মুক্তি দাবি করেছে।  অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওমর ওয়ারেছ বলেছেন, কেউ নিজের মত প্রকাশ করেছেন বলেই তাঁকে গ্রেফতার করা যায় না।  বাংলাদেশে চলতি আন্দোলনে দমনপীড়ন বিপজনক জায়গায় পৌঁছেছে।

```