Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

বাড়ছে রোগের প্রকোপ, জল নামলেও যন্ত্রণা থেকে রেহাই নেই নিউটাউনবাসীর

দ্য ওয়াল ব্যুরো: পানীয় জলের হাহাকার, নয়তো দুর্গন্ধে নাক বন্ধের জোগাড়। পেটের রোগ, ডায়রিয়া থেকে শুরু করে চর্মরোগে বিধ্বস্ত স্মার্টসিটি নিউটাউন (Newtown)। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন ছবি সামনে এসেছে। কোথাও হাঁটু সমান জল, তো কোথাও আ

বাড়ছে রোগের প্রকোপ, জল নামলেও যন্ত্রণা থেকে রেহাই নেই নিউটাউনবাসীর

শেষ আপডেট: 28 September 2021 09:21

দ্য ওয়াল ব্যুরো: পানীয় জলের হাহাকার, নয়তো দুর্গন্ধে নাক বন্ধের জোগাড়। পেটের রোগ, ডায়রিয়া থেকে শুরু করে চর্মরোগে বিধ্বস্ত স্মার্টসিটি নিউটাউন (Newtown)। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন ছবি সামনে এসেছে। কোথাও হাঁটু সমান জল, তো কোথাও আবার কোমর সমান। তবে বৃষ্টি কমার পর শহরের লকগেট খুলে দেওয়ায় আস্তে আস্তে জল নামলেও ছড়িয়ে ছিটিয়ে এখনও বহু জায়গা জলের তলায়। প্রায় এক সপ্তাহ জলের মধ্যে বাস করার পর পাম্প বসিয়ে জল নামানোর ব্যবস্থা করা হয়েছে নিউটাউনে। কিন্তু যন্ত্রণা যেন পেছন ছাড়ছে না এলাকাবাসীর। 'ভাইপো গ্রেফতার হননি ভাগবতের চাপে, মমতা-আরএসএস সম্পর্ক টেনে আক্রমণ অধীরের রবিবার পর্যন্ত নিউটাউনের সাপুরজি এলাকা ছিল জলের তলায়। তবে পাম্প বসিয়ে সেই জল নামিয়ে ফেলা হলেও অন্যান্য সমস্যার আঘাতে জর্জরিত বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিউটাউনে ভূগর্ভস্থ নালা দীর্ঘদিন পরিস্কার হয়নি। সেখানে জমা পলিতে জল যাওয়ার উপায় নেই। রাস্তার নীচে থাকা নালা থেকে পলি মুক্ত না করা গেলে জল যন্ত্রণা মিটবে না আধুনিক শহরের। এছাড়াও বাগজলা খাল ঠিক মতো সংস্কার না হয় না বলেও অভিযোগ। যেটুকু সংস্কারের কাজ হয় তা আবার বর্ষাকালে। তাতে কাজের কাজ কিছুই হয় না। "একটানা জল জমে থাকার সময়েও অসুবিধার মধ্যে ছিলাম, নামার পরেও অন্য অসুবিধা। দুর্গন্ধ যেমন চারিদিকে আছে, তেমনই জলের থেকে যেসব রোগ ছড়ানোর সম্ভাবনা আছে তাই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে" জানান জল যন্ত্রণায় ভুক্তভোগী আবাসিক ঝুমা দাস। সেই কথার রেশ টেনেই আর এক আবাসিক কমল মান্না জানান, "৬ বছর ধরে এই এলাকায় আছি। বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। সহজে নামছে না। নিকাশি ব্যবস্থার অবস্থা খুব সঙ্গীন। পেট খারাপ হচ্ছে, গা হাত পায়ে চামড়ার অসুখ হচ্ছে। পানীয় জল নিয়ে সমস্যা তৈরি হচ্ছে।" অন্য এক আবাসিক সুব্রত সাহার গলাতেও অভিযোগ একই। তিনি বলেন, "এতদিন জলের মধ্যে আমরা যে যাতায়াত করেছি তার প্রতিফলন এখন আমরা জল নেমে যাওয়ার পর পাচ্ছি। সামনে বড় ঝঞ্ঝার আশঙ্কা আছে, সেই সময় কী হবে তাই নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না।" এমনকি জল নামার পরে যে ডিটিডি পাউডার ছড়ানো হয়েছে, সেগুলো আসল কিনা তা নিয়েও সংশয় আবাসিকদের মনে। বিশেষত হাইজেনিক সমস্যায় ভুগছেন নিউটাউনবাসী। কলকাতায় ম্যালেরিয়া-ডেঙ্গুর প্রভাব বাড়ছে। আর জমা জলে সেইসব রোগ ছড়াতে পারে বলে ভয় পাচ্ছেন বাসিন্দারা। "জল নামলেও রোগের প্রকোপ বাড়বে। বাচ্চাদের নিয়ে ভয় হয়। এই জলেই তারা ঘোরাফেরা করেছে" জানান মহম্মদ সালেদ। পাশাপাশি, জল না জমার বা জমলেও তাড়াতাড়ি নেমে যাওয়ার স্থায়ী কোনও ব্যবস্থা নেই বলেও অভিযোগ বাসিন্দাদের। মূলত, ভুগর্ভস্থ নালা অপরিস্কার থাকার জন্যই বারবার এই সমস্যা হচ্ছে। সৌরভ নায়েক নামে এক বাসিন্দার কথায়, "এই পাম্প দিয়ে জল নামানো কোনও স্থায়ী সমস্যার সমাধান নয়। আবার বৃষ্টি হলে সেই জল জমে একই সমস্যা সৃষ্টি হবে।" জমা জলের মধ্যে দোকানও খুলতে পারেননি অনেক দোকানদারও। ধীরে ধীরে জল নামায় পসার সাজিয়ে বসেছেন তাঁরা। তাতে যেমন ব্যবসায় ক্ষতি হচ্ছে তেমন অসুবিধা হচ্ছে। আবার বৃষ্টি হলে পরিস্থিতি কি হবে সেই নিয়ে চিন্তা বাড়ছে তাঁদেরও। আমিরুল হক নামে এক চায়ের দোকানের মালিক বলেন, "দোকান না খুললে পয়সা নেই। এমনিতেই বিক্রি কম। তার ওপর জল জমে থাকায় জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। কাল থেকে জল নামায় দোকান খুলতে পেরেছি।" প্রসঙ্গত, নিউটাউনের বাগজলা খাল সংস্কার নিয়ে একাধিক প্ৰশ্ন আছে এলাবাসীর মনে। অতি ভারী বৃষ্টিতে বাগজলা খাল ভরে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়ে এলাকা। তবে ভবিষ্যতে এই সমস্যার সমাধান করার আশ্বাস দেন হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন। তাঁর কথায়, "গত ৩০ বছরে এমন পরিস্থিতি হয়নি। এবছর অতি বৃষ্টির ফলে বাগজলা খাল ভরে যায়। সেই জল উপচে পরে এই বিপত্তি। তবে আগামী তিরিশ বছরও যাতে এই সমস্যা না হয় সেই পরিকল্পনা করা হচ্ছে। বাঁধ আরও উঁচু করার কথা ভাবা হচ্ছে।" কয়েকমাস আগেই নিউটাউনের শুট আউটের ঘটনা নাড়িয়ে দিয়েছিল বাসিন্দাদের। এমনকি গতবারের টানা বৃষ্টিতে জমা জলের মধ্যেই খোলা ম্যানহোলে এক বাসিন্দার প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকার ঘটনাও উঠে এসেছে। আর এবারের বৃষ্টিতে টানা এক সপ্তাহ জলের তলায় ছিল নিউটাউনের মতো আধুনিক শহর। সেই জল নামলেও যন্ত্রণা মুক্ত হতে পারছে না নিউটাউনবাসী। রোগের ভয়ে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```