Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

করোনার তৃতীয় ওয়েভ কি স্তিমিত হচ্ছে? সরকার বলল, কমছে সংক্রমণ

দ্য ওয়াল ব্যুরো : গতবছর দেশ জুড়ে দেখা গিয়েছিল করোনার (Corona) দ্বিতীয় ঢেউ। বহু মানুষ ওই রোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে (Third Wave) অত মানুষ আক্রান্ত হননি। বৃহস্পতিবার এমনই জানাল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রকের (Healt

করোনার তৃতীয় ওয়েভ কি স্তিমিত হচ্ছে? সরকার বলল, কমছে সংক্রমণ

শেষ আপডেট: 3 February 2022 15:56

দ্য ওয়াল ব্যুরো : গতবছর দেশ জুড়ে দেখা গিয়েছিল করোনার (Corona) দ্বিতীয় ঢেউ। বহু মানুষ ওই রোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে (Third Wave) অত মানুষ আক্রান্ত হননি। বৃহস্পতিবার এমনই জানাল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, দ্বিতীয় ওয়েভ যখন তুঙ্গে, তখন দেশে দৈনিক চার লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছিলেন। সেই তুলনায় তৃতীয় ঢেউয়ের শীর্ষবিন্দুর উচ্চতা কম। বৃহস্পতিবার জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার জন। গত কয়েক মাসের মধ্যে ২১ জানুয়ারি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিলেন। এখন দৈনিক সংক্রমণ হচ্ছে তার অর্ধেক। লব আগরওয়াল বলেন, "কোভিড আক্রান্তের সংখ্যা কমছে। আমরা ওয়েভ বা পিক শব্দগুলি ব্যবহার করতে চাই না। এখনও কয়েকটি এলাকায় সংক্রমণ বাড়ছে। সামগ্রিকভাবে এখনও দৈনিক সংক্রমণ হচ্ছে যথেষ্ট বেশি সংখ্যায়।" এক সপ্তাহ আগেও ৪০০-র বেশি জেলায় পজিটিভিটি রেট ছিল ১০-এর বেশি। এখন ওই জেলাগুলির সংখ্যা দাঁড়িয়েছে ৩০০-র কম। কেরল ও মিজোরাম, দু'টি রাজ্যেই দৈনিক সংক্রমণ ও পজিটিভিটি রেট বাড়ছে।

```