দ্য ওয়াল ব্যুরো : দিল্লির মেট্রো রেলের লাইনের ওপরে এসে পড়ল ময়ূর। শুক্রবার বেলা পৌনে ১০ টা নাগাদ ট্রেনের চালক হঠাৎই ময়ূরটিকে দেখতে পান। ট্রেন তখন মডেল টাউন মেট্রো স্টেশনে থেমেছিল। ময়ূরটিকে দেখে চালক ট্রেন চালাননি। তাতে যাত্রীরা অধৈর্য হয়ে পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে ময়ূরটিকে দেখতে ভিড় করেন। মোবাইলে ছবিও তোলেন কেউ কেউ। তারপর বন্যপ্রাণী দফতরের কর্মীদের হাতে ময়ূরটিকে তুলে দেওয়া হয়। প্রাণীটি আহত হয়েছিল। কীভাবে লাইনের ওপরে এসে পড়ল জানা যায়নি। ওই ঘটনার জেরে ট্রেন বন্ধ থাকে আধ ঘন্টা।