Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

এনডিএ-র মোকাবিলায় পিডিএ? বিরোধীদের ভাবনায় নয়া জোট

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৯ সালে বিজেপির অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীদের সামনে রেখে তৈরি হয়েছিল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স। পাঁচ বছর পর ২০০৪-এর মে মাসে লোকসভা ভোটের পর সনিয়া গান্ধীকে সামনে রেখে তৈরি হয় ইউপিএ অর্থাৎ ইউনাইটেড প্র

এনডিএ-র মোকাবিলায় পিডিএ? বিরোধীদের ভাবনায় নয়া জোট

শেষ আপডেট: 26 June 2023 13:46

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৯ সালে বিজেপির অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীদের সামনে রেখে তৈরি হয়েছিল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স। পাঁচ বছর পর ২০০৪-এর মে মাসে লোকসভা ভোটের পর সনিয়া গান্ধীকে সামনে রেখে তৈরি হয় ইউপিএ অর্থাৎ ইউনাইটেড প্রোগ্রেসিভস অ্যালায়েন্স। যদিও কংগ্রেস নেত্রী প্রধানমন্ত্রীর কুর্সি এগিয়ে দিয়েছিলেন মনমোহন সিংহকে। দিল্লির মসনদ থেকে বিদায় নেয় এনডিএ। দশ বছরের জন্য ক্ষমতাসীন হয় ইউপিএ। এবার নরেন্দ্র মোদীর দশ বছরের বিজেপি তথা এনডিএ শাসনের মোকাবিলায় কি পিডিএ গড়ে উঠবে?

কংগ্রেস সূত্রের খবর, গত শুক্রবার পাটনায় বিরোধী দলগুলির বৈঠকে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা প্রস্তাবিত জোটের নাম প্যাট্রিয়টিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স রাখার পরামর্শ দেন। তাঁর প্রস্তাবে প্রায় সব নেতাই সায় দেন। তবে নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠকে ঠিক হয় নেতারা আরও ভাবুন। সিমলার বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সিপিআই নেতা রাজা চলতি রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দেশবাসীর স্বাধীন জীবনযাত্রা এখন বিপন্ন। বিজেপি ছদ্ম দেশপ্রেমের কথা বলে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। বিজেপিকে দেশপ্রেমের অস্ত্রেই ঘায়েল করতে হবে।

বিহারের কংগ্রেস নেতা অসিত নাথ তিওয়ারি শুক্রবারের বৈঠকে রাজ্যপার্টির তরফে উপস্থিত ছিলেন। তিনি সোমবার জানান, ডি রাজার প্রস্তাব নেতাদের অনেকের মনে ধরেছে। আরও আলোচনা হবে।

এদিকে, এনসিপি নেতা শরদ পাওয়ার সোমবার সাংবাদিক বৈঠক করে বলেন, শুক্রবার পাটনার বৈঠকে অনেক বিষয়ে কথা হয়েছে। কিন্তু বিরোধী শিবিরের মুখ কে হবেন, এই বিষয়টি আলোচনায় ওঠেনি। প্রবীণ নেতার কথায়, শুক্রবারের বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার কথাও ছিল না। বৈঠকে দেশের অস্থির পরিস্থিতি নিয়ে মূলত কথা হয়। বিশেষ করে মূল্যবৃদ্ধি, বেকারির মতো বিষয়ে কথা হয়েছে।

পাওয়ার কেন এই বিষয়ে আচমকা মুখ খুললেন? সূত্রের খবর, কোনও কোনও মহল থেকে প্রচার করা হচ্ছে শুক্রবারের বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রীর গোসা হওয়ার পিছনে দিল্লির অর্ডিন্যান্স ছাড়াও তিনি রাহুল গান্ধীর নেতৃত্ব মানতে অস্বীকার করেছেন। রাহুল জোটের মুখ হোন এটা মোটেও চাননি দিল্লির মুখ্যমন্ত্রী। পাওয়ার বলেন, পাটনার বৈঠকে পনেরো দলের ৩৭ জন নেতা উপস্থিত ছিলেন। একজনও নেতৃত্বের প্রশ্ন, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর প্রসঙ্গ তোলেননি।

১২ বছর পর মমতা পঞ্চায়েতের প্রচারে নেমেছেন, এ তো আমার সাফল্য: সুকান্ত


```