Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

১৭ অক্টোবর অবধি জেলে চিদম্বরম, বাড়ির খাবারে আপত্তি নেই সিবিআইয়ের

দ্য ওয়াল ব্যুরো : সোমবারই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের আবেদন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিশেষ সি বি আই আদালত নির্দেশ দিল, আগামী ১৭ অক্টোবর অবধি তাঁকে জেলে থাকতে হবে। চিদম্বরমের কৌঁসুলিরা আবেদন করেছিল

১৭ অক্টোবর অবধি জেলে চিদম্বরম, বাড়ির খাবারে আপত্তি নেই সিবিআইয়ের

শেষ আপডেট: 3 October 2019 12:30

দ্য ওয়াল ব্যুরো : সোমবারই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের আবেদন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিশেষ সি বি আই আদালত নির্দেশ দিল, আগামী ১৭ অক্টোবর অবধি তাঁকে জেলে থাকতে হবে। চিদম্বরমের কৌঁসুলিরা আবেদন করেছিলেন, ৭৪ বছর বয়সী কংগ্রেস নেতাকে বাড়ি থেকে খাবার দিতে অনুমতি দেওয়া হোক। একইসঙ্গে তাঁকে দিনে দু'বার ডক্তারি চেক আপ করানোরও আবেদন জানানো হয়েছিল। সিবিআই এই দু'টি আর্জিতে তাদের আপত্তি নেই বলে জানিয়েছে। গত ৫ অগস্ট থেকে দিল্লির তিহাড় জেলে আছেন চিদম্বরম। তার আগে তিনি ছিলেন সিবিআই হেফাজতে। গোয়েন্দা সংস্থা আদালতে জানিয়েছে, জামিন পেলে প্রাক্তন মন্ত্রী বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন। তিনি সাক্ষীদেরও প্রভাবিত করতে চাইতে পারেন। অভিযোগ, ২০০৭ সালে কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন চিদম্বরম আইএনএক্স মিডিয়া নামে এক সংস্থাকে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন। বিনিময়ে ওই মিডিয়া সংস্থা চিদম্বরমের ছেলে কার্তিকে নানা সুবিধা দিয়েছিল। গোয়েন্দাদের ধারণা, বিধি ভেঙে বিদেশি বিনিয়োগ পাইয়ে দেওয়ার জন্য কার্তি যে অর্থ নিয়েছিলেন, তা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

```